ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বিসিএ এর নেতা আব্দুল সুফান ফারুকের পিতার মৃত্যু, লন্ডনে কমিউনিটি নেতৃবৃন্দের শোক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ০৮:০০ এএম

বিসিএ এর নেতা আব্দুল সুফান ফারুকের পিতার মৃত্যু, লন্ডনে কমিউনিটি নেতৃবৃন্দের শোক
বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএর) এসেক্স রিজওনের মেম্বারশিপ সেক্রেটারি, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল সুফান ফারুক ও মানিক মিয়ার পিতা বিশিষ্ট সমাজসেবক হাজী জমির আলী ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার  মাউন্ট এডোরা হসপিটালে ব্রেন ষ্ট্রোক করে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি নাতনীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের দেশের বাড়ি সিলেটের বিশ্বনাথ পৌরসভার ইলামের গাও গ্রামে। মরহুমের নামাজে জানাজা আগামীকাল বাদ জুম্মা তাহার নিজ গ্রামে অনুষ্ঠিত হবে। আব্দুল সুফান ফারুক ও মানিক মিয়ার পিতার মৃত্যুতে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনসহ লণ্ডনের বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা হলেন- বিসিএ প্রেসিডেন্ট এম এ মুনিম, বিসিএর সিনিয়র সহ সভাপতি অলি খান, সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী, কোষাধ্যক্ষ, সাইদুর রহমান বিপুল, প্রেস ও পাবলিকেশন সেক্রেটারী ফরহাদ হোসনে টিপু, কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটস এর কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভাপতি মোহাম্মদ শামছুল হক, সাধারণ সম্পাদক মোঃ দিলওয়ার হোসেন, কোষাধ্যক্ষ মাসুদ আহমেদ জোয়ারদার, যুগ্ম সম্পাদক মিছবাহ মাছুম ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নেতৃবৃন্দ। এক  শোকবার্তায় মরহুমার  বিদেহী আত্নার শান্তি কামনা ও  শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।