ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বড়লেখা ফাউন্ডেশন ইউকে'র মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২, ০৪:১৭ পিএম

বড়লেখা ফাউন্ডেশন ইউকে'র মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান
চ্যারিটি সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে (চ্যারিটি রেজিঃ নং ১১৯১৫৯৩) এর অর্থায়নে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর লিচু বাগান এতিমখানা মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে  বুধবার (১৩ এপ্রিল) বেলা দুই ঘটিকায় সমাজকর্মী সমন্বয়ক ফোরামের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্মী সমন্বয়ক ফোরামের প্রধান সমন্বয়ক মাস্টার জাকির হোসেন। হাফেজ সাদিক আহমদের কোরাআন তেলাওয়াতের মাধ্যমে সহকারী সমন্বয়ক আজিম মাহমুদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহবাজপুর স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ আব্দুল বাছিত, বড়লেখা সরকারি কলেজর প্রধান হিসাব রক্ষক রেজাউল ইসলাম মিন্টু, মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ আব্দুর নূর, প্রবীন ব্যক্তিত্ব আহাদ আলী, মাদ্রাসার পরিচালক ও শিক্ষকবৃন্দসহ প্রমুখ। এসময় মদরাসার উন্নয়ন কাজের জন্য নিবন্ধনকৃত চ্যারিটি সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সভাপতি সোহেল রহমান ও সাধারণ সম্পাদক আবু রহমানসহ সংগঠননের সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে মাদরাসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আর্থিক অনুদান প্রদান করা হয়। পরবর্তীতে দেশ-জাতি ও বড়লেখা ফাউন্ডেশন ইউকের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রবাসীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মওলানা ময়নুল ইসলাম।