ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি

৯০ দশকের সিলেট পূর্বাঞ্চলের মেধাবী প্রগতিশীল ছাত্রনেতা ভিপি ভিপি হেলিমুল হকের ইন্তেকাল

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৪ পিএম

৯০ দশকের সিলেট পূর্বাঞ্চলের মেধাবী প্রগতিশীল ছাত্রনেতা ভিপি ভিপি হেলিমুল হকের ইন্তেকাল
৯০ দশকের সিলেট পূর্বাঞ্চলের প্রগতিশীল ছাত্ররাজনীতির অন্যতম মেধাবী ও কর্মীবান্ধব ছাত্রনেতা ও বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হেলিমুল হক হেলিম আর নেই  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ২ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৪:৪৫ মিনিটে সিলেট ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ব্রেইন স্টোক করেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। মঙ্গলবার ভোরে অসুস্থাবস্থায়  তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা তাকে দ্রুত আইসিউতে স্থানান্তর করেন। প্রায় দুদিন জীবন -মৃত্যুর সন্ধিক্ষণে থেকে বুধবার বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আগামীকাল বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বাদ যোহর শালেশ্বর   উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ছাত্রলীগ এর মেধাবি ছাত্রনেতা হেলিমুল হক ৯০ দশকে বিয়ানীবাজার, বড়লেখা, গোলাপগঞ্জ থানার ছাত্র রাজনীতিতে ছিলেন তুমুল জনপ্রিয় ও মেধাবি নেতা। সাহিত্য,সংস্কৃতি ও সৃজনশীল কর্মকান্ড বিশেষ করে শিক্ষার্থীদের বইপড়ায় উদ্বুদ্ধ করার মাধ্যমে  বিয়ানীবাজার সরকারী কলেজে তিনি ছিলেন শিক্ষার্থীদের কাছে  অনুকরণীয় ছাত্রনেতা। হেলিমুল হকের বাবার নাম শামসুল হক। তার বাড়ী বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের শালেশ্বর  (শালিয়া) গ্রামে। বিয়ানীবাজার সরকারী কলেজ থেকে স্নাতক , ঢাকা ভূইয়া একাডেমির মাধ্যমে Wolverhampton University London থেকে ল ডিগ্রী নেন। ২০০২-০৩ সালে বার ভুকেশনাল কোর্স করলেও তা সম্পন্ন করা সম্ভব হয়নি।পরবর্তিতে তিনি ব্যক্তিগত ও পারিবারিক দায়িত্বের কারণে বাংলাদেশে চলে যান। এদিকে হেলিমুল হকের মৃত্যুতে  দেশে ও প্রবাসে তার অগণিত নেতা- কর্মী, শুভাকাঙ্খি, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক  সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে শোক বিরাজ করছে। সামাজিক যোগাযোগেও তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে অসংখ্যজন  তার ভালোকাজের স্মৃতিচারণ ও ছবি শেয়ার করছেন।