ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন তালিকা, এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি গ্রিসে বিচারের মুখে বাংলাদেশ ও মিশরের ২৩ আশ্রয়প্রার্থী লন্ডনে গোয়াইনঘাট স্পোর্টস ক্লাবের টি-১০, চ্যাম্পিয়ন অলস্টার মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

বিয়ানীবাজারের আমিনুলের স্বপ্ন পূরণ হয়নি: লিবিয়ার পুলিশের গুলিতে নিহত

প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২২, ০৩:৩১ এএম

বিয়ানীবাজারের আমিনুলের স্বপ্ন পূরণ হয়নি: লিবিয়ার পুলিশের গুলিতে নিহত
স্বপ্ন ছিল ইউরোপে যাওয়ার। সেই স্বপ্ন বাস্তবায়নে দালালের হাত ধরে রওনা দিয়েছিলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার খশির আব্দুল্লাহপুরের শাহজিপাড়ার আলা উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (২২)। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি। লিবিয়ায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন আমিনুল। রবিবার (২ জানুয়ারি) সেখানকার এক ব্যক্তির মাধ্যমে এ খবর পাওয়ার পর থেকে আমিনুলের বাড়িতে চলছে শোকের মাতম। জানা গেছে, বছর খানেক আগে ইউরোপ যাওয়ার জন্য দালালের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান আমিনুল ইসলাম। তিন মাস পূর্বে ইতালির উদ্দেশে রওনা হওয়ার সময় আটক হন লিবিয়া পুলিশের হাতে। এরপর থেকে পরিবারের সাথে তার আর যোগাযোগ হয়নি। রবিবার বিকেলে লিবিয়ায় অবস্থানরত বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের এক যুবক ফোনে জানান, আমিনুল জেল থেকে পালাতে চাইছিলেন। এসময় পুলিশের গুলিতে তিনি মারা গেছেন। নিহতের পর আমিনুলকে সেদেশেই দাফন করা হয়েছে। এদিকে, পরিবারের বড় ছেলের এমন করুণ মৃত্যুতে শোকের মাতম চলছে আমিনুলের পরিবারে। বারবার মূর্ছা যাচ্ছেন আমিনুলের মা সুফিয়া বেগম। সন্তানহারা মাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাও জানা নেই আত্মীয়-স্বজনদের। আমিনুলের চাচাতো ভাই জিয়াউর রহমান জানান, লিবিয়া থেকে ফোনে আমাদের জানানো হয়েছে আমিনুল পুলিশের গুলিতে মারা গেছে। তবে এখন পর্যন্ত অফিসিয়ালি তাঁর মৃত্যুর খবর পাইনি। আমরা চেষ্টা করছি লিবিয়াস্থ বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে নিশ্চিত হতে।