ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন তালিকা, এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি গ্রিসে বিচারের মুখে বাংলাদেশ ও মিশরের ২৩ আশ্রয়প্রার্থী লন্ডনে গোয়াইনঘাট স্পোর্টস ক্লাবের টি-১০, চ্যাম্পিয়ন অলস্টার মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে হাইড টাউন হলে জাতীয় পতাকা উত্তোলন

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ০৮:৫৬ পিএম

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে হাইড টাউন হলে জাতীয় পতাকা উত্তোলন
হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করেছে। এ উপলক্ষে এসোসিয়েশনের উদ্যোগে এবং টেইমসাইড বার কাউন্সিলের সহযোগীতায় হাইড টাউন হলের সামনে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় । সম্মিলিত কন্ঠে গাওয়া জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় । হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোছাব্বির অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী এবং হাইডের বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন । হাইড তথা টেইমসাইড বারা কাউন্সিলে অর্ধশতাধিক বছর থেকে বাংলাদেশী অভিবাসীদের আবাস হলেও এবারই প্রথম হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে টেইমসাইড কাউন্সিল এ উদ্যোগের সাথে একাত্নতা প্রকাশ করে। টেইমসাইড বারার বাংলাদেশীদের জন্য ঐতিহাসিক এ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন টেইমসাইড কাউন্সিলের ডেপুটি মেয়র মাইক গ্লবার । এসোসিয়েশনের সাধারন সম্পাদক আলী রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত এ পতাকা উত্তোলন সভায়  বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলার জিম ফিজপ্যাট্রিক, কাউন্সিলার পিটার রবিনসন, কাউন্সিলার ফিল চ্যাডউইক ও কাউন্সিলার শিবলী আলম । অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হাইড জামে মসজিদের চেয়ারম্যান মুজিবুল হক, ভাইস চেয়ারম্যান লাবিব খান, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ফারুক আহমদ এমবিই, বদরুল আলম, সুরত মিয়া, কাজি লু্ৎফুর রহমান, রঘুচন্দ্র নাথ, মাহফুজ খান প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্ঠা মোবাশ্বির উল্লাহ, হাজী আব্দুল জব্বার, আসলন্দর আলী, আব্দুল কাদির ও এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ । বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছিলেন, তাদের আত্নার শান্তি কামনা করে অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন হাইড জামে মসজিদের ইমাম ও খতিব মৌলানা আব্দুল মালিক।