ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও সংর্বধনা প্রদান

প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২১, ০৫:০৪ এএম

বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও সংর্বধনা প্রদান
যুক্তরাজ্য প্রবাসীদের চ্যারিটেবল সংগঠন  বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক  দেলওয়ার হোসেন দেলু ও ট্রাস্টের উপদেষ্টা  মুরাদ আহমদের সাথে মতবিনিময় ও সংবর্ধনা  প্রদান করেছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট । ১৩ নভেম্বর শনিবার সিলেটের বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির কার্যালয় গার্ডেন টাওয়ারে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট  এর সভাপতি  ডাঃ ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট  জুবায়ের আহমেদ খাঁন ও কোষাধ্যক্ষ  মো: ছাদ উদ্দিন, সিলেট ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট  রাজনীতিবিদ  লোকমান আহমদ, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি  মো: আবুল হোসেন খছরু প্রমুখ। এ সময় ট্রাস্ট ও সমিতির নেতৃবৃন্দ  বিয়ানীবাজারের  কয়েকটি সামাজিক ও মানবিক প্রকল্প এর উদ্যোগ ও পরিকল্পনার  নানা দিক  নিয়ে আলোকপাত করেন। যা নিকট ভবিষ্যতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। অনুষ্ঠানে বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে সাধারণ  সম্পাদক  দেলওয়ার হোসেন দেলু ও ট্রাস্টের উপদেষ্টা  মুরাদ আহমদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আলোচনায় বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট  এর নেতৃবৃন্দ বলেন, বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে প্রতিষ্ঠালগ্ন থেকে নিজ  অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করছে। এছাড়াও নানা মানবিক ও সমাজ সচেতনতামূলক কাজের মাধ্যমে বিয়ানীবাজার পৌরশহর এবং যুক্তরাজ্যের বসবাসকারী পৌরবাসীর সাথে সামাজিক ও ঐহিত্যের মেল বন্ধনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে  কাজ করছে। যা প্রশংসনীয় ও অনেক ক্ষেত্রে ব্যতিক্রমধর্মী। নেতৃবৃন্দরা বলেন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট সব সময় এইরকম জনকল্যাণমূলক উদ্যোগের পাশে থেকে সর্বাত্নক সহায়তা করবে। পরে স্থানীয় একটি রেস্টুরেন্টে দুই প্রবাসীর সম্মানে এক নৈশ্যভোজের আয়োজন করা হয়। নৈশ্যভোজে সিলেটে বসবাসরত বিয়ানীবাজারের বিভিন্ন পেশা ও সংগঠনের নেতৃবৃন্দ ও অধিবাসীরা অংশ নেন।