ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

লন্ডনে বিয়ানীবাজার পৌরসভার মেয়র পদপ্রার্থী  আব্দুল কুদ্দুছ টিটুর সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২১, ০৬:২০ পিএম

লন্ডনে বিয়ানীবাজার পৌরসভার মেয়র পদপ্রার্থী  আব্দুল কুদ্দুছ টিটুর সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে বসবাসরত সিলেট বিয়ানীবাজার পৌরশহরের  শ্রীধরা গ্রামের  প্রবাসীদের সাথে   আসন্ন বিয়ানীবাজার পৌরসভার মেয়র পদপ্রার্থী  হাজী আব্দুল কুদ্দুছ টিটু’র সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর বুধবার  রাত আটটায় লন্ডনের  গ্রান্ড রসুই পার্টি হলে অনুষ্ঠান সভাপতিত্ব করেন শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের  উপদেষ্টা  রফিক উদ্দিন। বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের সাধারণ সম্পাদক  আব্দুল আহাদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাস্ট( চ্যারিটি নিবন্ধিত)এর কোষাধ্যক্ষ   আব্দুল শফিক ,সহ সভাপতি  সাহেদ আহমদ , কমিউনিটি কর্মী আসিক আহমদ পুতুল , আব্দুস সালাম ,শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক  আহমদ মোস্তাক ,যুগ্ম-সম্পাদক  ফয়সল উদ্দিন,কমিউনিটি এক্টিভিষ্ট  কবির মাহমুদ ,বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হার সাধারণ সম্পাদক  নুরুজ্জামান , আব্দুল জলিল ,বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র কার্যকরী সদস্য  সেলিম আহমদ,শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্টের কোষাধ্যক্ষ  আব্দুল বাতিন প্রমুখ । সভায় বক্তারা  আব্দুল কুদ্দুছ টিটুর দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের  ভূয়সী প্রশংসা করেন।  এবং বিগত বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন আদায়ে- সংগ্রাম পরিষদের পক্ষে আইনী পদক্ষেপ গ্রহন সহ  জনমত গঠনে তার  ভূমিকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন । সভায় বক্তারা  একজন সফল সংগঠক হিসেবে আব্দুল কুদ্দুছ টিটুকে নৌকা প্রতীক প্রদানের জন্য নুরুল ইসলাম নাহিদ এমপির প্রতি  আহ্বান জানান ।তারা বলেন, প্রবাসী অধ্যুষিত  বিয়ানীবাজার পৌরসভাকে দুর্নীতিমুক্ত ,জবাবদিহিমূলক ও উন্নত মডেল পৌরসভায় রুপান্তরিত করতে আব্দুল কুদ্দুছ টিটুর মত সৎ ,উদ্যমী ও সৃজনশীল নেতৃত্বের প্রয়োজন । বিয়ানীবাজার পৌরসভা  মেয়র পদপ্রাথী  হাজী আব্দুল কুদ্দুছ টিটু বলেন, দীর্ঘ তিন যুগ থেকে গণমানুষের কল্যাণে কাজ করছি ।আমার দল বাংলাদেশ আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে জননেএী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড  জনগণের দোরগোড়ায় পৌছে দেয়ার নিরলস কাজে লিপ্ত রয়েছি ।আমি একজন দলীয় কর্মী হয়েও দলমত নির্বিশেষে  সবাইকে নিয়ে গণমানুষের কল্যাণে কাজ করে যাচিছ । আব্দুল কুদ্দুছ টিটু  তার বক্তব্যে  দীর্ঘ দেড় যুগের পর আইনী লড়াইয়ের মাধ্যমে অর্জিত বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন বিষয়ে সংগ্রাম পরিষদ ও প্রবাসীদের অবদান  তুলে ধরে বলেন- বিয়ানীবাজার  পৌরসভা নির্বাচন আদায় সংগ্রাম পরিষদের পক্ষে দীর্ঘ দুই বছর কাজ করতে পেরে আমি গর্বিত । গত পৌরসভা নির্বাচনে দল আমাকে মনোনয়ন দেয়নি, তাই নির্বাচন করিনি ।আশা করছি সকলের সহযোগিতা ও সমর্থনে  দল এবার আমাকে মনোনয়ন প্রদান করবে । তিনি যুক্তরাজ্য প্রবাসী  শ্রীধরা গ্রামের  মতবিনিময় সভায়  সকলের উপস্থিতি   ও সহযোগিতার  জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানান । সভার শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন  আবু কাওসার । সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জুবায়ের লিমন,এমদাদুল হক কাজল ,লিমন আহমদ,কয়েস আহমদ,আলম হোসেন ,আলমগীর হোসেন,জুবের মুনিম ,লুৎফুর রহমান প্রমুখ । সভাশেষে সকলে নৈশভোজে  অংশগ্রহণ করেন।