ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

গোলাপগঞ্জে দোকান পুঁড়ে ছাঁই

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১, ০৯:২৯ পিএম

গোলাপগঞ্জে দোকান পুঁড়ে ছাঁই
সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের ডাক বাংলোর সম্মুখে এ ঘটনাটি ঘটে। এঘটনায় তিনটি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। তাৎক্ষণিক খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ পৌর এলাকার সিলেট-জকিগঞ্জ রোডের ডাকবাংলো সম্মুখে নজরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে আগুনের কালো কুন্ডলীযুক্ত ধোয়া দেখতে পেয়ে আশপাশের মানুষ তাৎক্ষণিক দোকানের মালিক ও ফায়ার সার্ভিসে খবর দেয়। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলোতে। আগুনের লেলিহান শিখা যখন দাউ দাউ করে জ্বলছিল, তখন আশপাশের মানুষ জড়ো হয়ে আগুন নেভাতে জোর প্রচেষ্টা চালিয়ে গেলেও নজরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ হতে আগুন পাশ্ববর্তী দোকান শামীম ওয়েলডিং ও মাহফুজ ট্রেডার্সে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় ঘন্টাখানেক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয়রা জানান অগ্নিকান্ডে শামীম ওয়েলডিং ও মাহফুজ ট্রেডার্সের ক্ষয়ক্ষতি কিছুটা কম হলেও নজরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপটি সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে গেছে। এ বিষয়টি নিশ্চিত করেন, নজরুল ইঞ্জিয়ারিং ওয়ার্সপের সত্ত্বাধিকারী নজরুল ইসলাম। তিনি জানান, আমার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমি কি করব, কিভাবে এ ক্ষতি পুষিয়ে উঠবো। এ ব্যাপারে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা না ঘটলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।