ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার, আপিল খারিজ সর্বোচ্চ আদালতের আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’

সিলেটে মেয়রের বিরুদ্ধে লন্ডন প্রবাসী পরিবারের ৮ কোটি টাকা মূল্যের জায়গা দখলের অভিযোগ!

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১, ০৩:২০ পিএম

সিলেটে মেয়রের বিরুদ্ধে লন্ডন প্রবাসী পরিবারের ৮ কোটি টাকা মূল্যের জায়গা দখলের অভিযোগ!

সংবাদ সম্মলেন ভাই বোন কথা বলছেন

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হকের বিরুদ্ধে প্রবাসীর জায়গা দখলের অভিযোগ উঠেছে। ১৬ জুলাই মেয়র আরিফুল হক বেশ ঢাকঢোল পিটিয়ে সিলেটে ৮ কোটি টাকা মূল্যের জায়গা উদ্ধারের সেই শো ডাউনের বিরুদ্ধে এবার লণ্ডনে সেই জায়গার মালিকানা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী ভাইবোন। সোমবার লণ্ডন সময়, রাত ৮.৩০ মিনিয়ে পূর্ব লণ্ডনে একটি রেষ্টুরেন্টে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই জায়গার প্রকৃত মালিকা দাবি করা ভাই আনিসুল হক ও বোন আবিদা সুলতানা দাবি করছেন, যে জায়গা তাদের দখলে, যেখানে তাদের মার্কেট ছিলো এবং যে জায়গা নিয়ে মামলা চলমান আছে, সে জায়গা কিভাবে দখল নিলেন মেয়র! সংবাদ সম্মেলনে  তারা বলেন, সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় আমাদের পরিবারের  ২৪ শতক জমি রয়েছে। ১৯৮২ সাল থেকে ক্রয় সূত্রে আমরা এই জমি ভোগদখল করে আসছি। জমির মূল মালিক ছিলেন নরেশ দত্ত সেনাপতি। কাষ্টঘর এলাকার রজনী ভূষণ চৌধুরী ও রসময় চৌধুরী এই জমি ক্রয় করে ভিটা নির্মাণ করে তাতে বসবাস করেন। পরবর্তীতে রসময় চৌধুরী তার অংশ রজনী চৌধুরীর নিকট বিক্রি করে দেন। রজনী চৌধুরীর মৃত্যুর পর পুরো জমির মালিক হন রনধীর চৌধুরী। ১৯৫৬ ইংরেজির ভূমি জরিপে ভুলবশত এই জমিটি সিলেট পৌরসভার নামে রেকর্ডভূক্ত হয়ে পড়ে। কিন্তু জমিটিতে ভোগদখল থাকা অবস্থায় হঠাৎ করে লোকমুখে বিষয়টি সম্পর্কে জানতে পারেন রনধীর চৌধুরী। এরপর তিনি সিলেট সদর মুনসেফি ১ম আদালতে ১৯৬৮ সালের ২৯ ফেব্রুয়ারি পৌরসভার বিরুদ্ধে স্বত্ত্ব মামলা দায়ের করেন। পৌরসভা এ বিষয়ে লিখিত জবাব দিয়ে জমিটি নিজেদের বলে দাবি করলেও প্রমাণের অভাবে মামলাতে হেরে যায়। মামলায় বাদী রনধীর চৌধুরী বিবাদী পৌরসভার বিরুদ্ধে খরচসহ ডিক্রি লাভ করেন। এরপর রনধীর চৌধুরী এই জমির মধ্যে ১২ শতক গুল মো. এবং আরও ১২ শতক আব্দুর রহিমের কাছে বিক্রি করেন। ১৯৮২ সালে এই দুজনের কাছ থেকে তাদের মালিকানাধীন ২৪ শতক ভূমি ক্রয় করেন আমার বাবা আরকান আলী। সংবাদ সম্মেলনে, আনিসুল হক আরো বলেন, জমি ক্রয় করে আমার পরিবার যথানিয়মে ভোগদখল করতে থাকেন। মালিকানার কাগজপত্র দিয়ে পৌরসভার অনুমতিক্রমেই এই জমিতে দোকানকোঠা নির্মাণ করা হয়। দোকানকোঠায় বিদ্যুৎ সংযোগও নেওয়া হয়। আমাদের মালিক মেনেই ২০২০ সালের ২৭ জুলাই সিলেট সিটি কর্পোরেশন থেকে হোল্ডিং বিবরণী (হোল্ডিং নং ২৩১০/২) প্রেরণের জন্য মেয়র স্বাক্ষরিত নোটিশ প্রদান করা হয়। আমরা যথাযথ নিয়মে হোল্ডি ট্যাক্স প্রদান করি। সংবাদ সম্মেলনে, আবিদা সুলতানা  বলেন, সপরিবারে প্রবাসে থাকার কারণে স্বাভাবিকভাবেই আমরা সবসময় জমির খোঁজখবর রাখতে পারি না। এ কারণে সর্বশেষ নামজারিকালে এই জমিটি আমাদের নামে নামজারি হয়নি। নামজারি না হওয়ায় ২০০২ সালে আমাদের পরিবারের পক্ষে হাসনা বেগম বাদী হয়ে ২০০২ সালে সিলেট জজ কোর্টে একটি মামলা করেন। যা এখনো আদালতে বিচারাধীন আছে। তিনি বলেন, অবাক করার বিষয় হচ্ছে, আদালতে বিচারাধীন ও আমরা ভোগদখলে থাকা অবস্থায় কোনো ধরনের নোটিশ প্রদান ছাড়াই গত ১৫ আগস্ট সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিটি করপোরেশনের কর্মীরা এসে জোরপূর্বক আমাদের জমি দখল করে নেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আবিদা সুলতানার স্বামী সাঈফ আহমেদ। তিনি বলেন, ফিল্মি স্টাইলে অভিযান চালিয়ে মেয়র আমার স্ত্রী ও শ্যালকের ঘরবাড়িসহ সব স্থাপনা ভেঙে ফেলেন। ফোনে মেয়রকে আদালতে মামলা চলমান থাকার কথা জানানো হলেও মাননীয় মেয়র কোনো কথা না শুনেই স্থাপনা ভেঙে দিয়ে জমিটি দখল করে নেন। আদালতের রায়ের মাধ্যমে তিনি জমির দখল নিয়েছেন বলে দাবি করলেও এর পক্ষে কোন কাগজপত্র প্রদর্শণ করেননি। তিনি বলেন,তথ্য অধিকার আইনে আমরা মেয়রের কাছে কাগজপত্র দাবি করলেও তিনি তা দিতে অস্বীকার করেন। আমাদের প্রশ্ন হলো, আদালতে বিচারাধিন থাকা অবস্থায় কাগজ সরবরাহ করতে না পারলেও কোন যুক্তিতে তিনি বিচারাধিন জমির জোরদখল নেন? (এই সংবাদের সাথে সংশ্লিষ্ট বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের আজ সোমবার একটি প্রেসব্রিফিং করবেন বলে জানিয়েছেন।পরবর্তিতে তার বক্তব্য প্রকাশ করা হবে)।