ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন তালিকা, এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি গ্রিসে বিচারের মুখে বাংলাদেশ ও মিশরের ২৩ আশ্রয়প্রার্থী লন্ডনে গোয়াইনঘাট স্পোর্টস ক্লাবের টি-১০, চ্যাম্পিয়ন অলস্টার মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

স্বামীকে চেতনানাশক খাইয়ে পরপুরুষের হাত ধরে পালানোর অভিযোগ স্পেন প্রবাসীর স্ত্রী মুন্নির বিরুদ্ধে

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১, ০৫:২৬ এএম

স্বামীকে চেতনানাশক খাইয়ে পরপুরুষের হাত ধরে পালানোর অভিযোগ স্পেন প্রবাসীর স্ত্রী মুন্নির বিরুদ্ধে
স্পেনের বার্সেলোনা প্রবাসী মিনহাজুল ইসলাম তার স্ত্রী ও একমাত্র সন্তানের জননী মুনিরা খানম মুন্নীর বিরুদ্ধে ভয়াবহ প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। ১৮ই অক্টোবর সোমবার বার্সেলোনায় স্থানীয় একটি হল রুমে এ সংবাদ সম্মেলন করেন স্বামী মিনহাজ। তিনি সংবাদ সম্মেলনে তার স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেশ করেন। এ সময় তিনি উল্লেখ করেন, তিনি গত ১০ জুন ২০২১ এ ফ্যামিলি ভিসার মাধ্যমে স্ত্রী মুন্নী এবং ২ বছরের শিশু সন্তান আয়ান কে স্পেনের বার্সেলোনায় নিজের কাছে নিয়ে আসেন। তার স্ত্রী বার্সেলোনায় আসার রাতেই দু’গ্লাস শরবত বানিয়ে একটিতে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেন। চেতনানাশক মেশানো শরবত মিনহাজকে দিয়ে নিজে ভালো শরবত পান করে। স্বামী অভিযোগ করেন, ঐ শরবত খেয়ে তিনি অচেতন হয়ে পড়লে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার স্ত্রী একমাত্র ছেলে এবং দেশ থেকে নিয়ে আসা স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। তিনি মুনিরা খানম মুন্নীকে ভয়ংকর প্রতারক হিসেবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, এ সমস্যা পারিবারিক নিস্পত্তির জন্য তিনি তাঁর শ্বশুর বিয়ানীবাজারের খাশা শহীদ টিলার ইকবাল খানের দ্বারস্থ হওয়ার পরও তিনি কোন সুষ্ঠ সমাধান পাননি। আর এ জন্যে তিনি এই সংবাদ সম্মেলন করে সংবাদের মাধ্যমে এবং কমিউনিটি নেতৃবৃন্দের শরণাপন্ন হয়ে এই প্রতারক মহিলাকে প্রবাসে সামাজিক ভাবে বয়কটের অনুরোধ জানান প্রবাসীদের প্রতি। মিনহাজ বিয়ে থেকে শুরু করে, বিগত দিনের যাবতীয় ভরণ-পোষণ, ভিসা প্রোসেসিং থেকে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার ইউরো যা বাংলাদেশী টাকায় প্রায় ৪০ লক্ষ টাকা খরচ করেছেন বলেও উল্লেখ করেন। উপস্থিত সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে ভুক্তভোগী মিনহাজ বলেন, তিনি ধারণা করেছেন মুন্নী তার সাথে প্রতারণার আশ্রয় নিয়ে যে ছেলের সাথে পলায়ন করেছে সে ফ্রান্স প্রবাসী বিয়ানীবাজারের বাসিন্দা। তিনি এ ধরণের লজ্জা ও প্রতারণার ঘটনা যাতে ভবিষ্যতে আর কারও সাথে না ঘটে সেজন্য সকলকে সচেতন থাকার অনুরোধ করেন। এ ছাড়া তাঁর ২ বছরের ছেলে সন্তান আয়ানকে তার কাছে ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকবৃন্দ, মিনহাজের পারিবারিক সদস্য ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।