নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাগনী চারিকুম পাড়ায় করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের নাগনী চারিকুমপাড়া হাফেজিয়া এতিমখানা মাদ্রাসায় জেলা পরিষদের আয়োজনে এ সামগ্রী বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়।
করোনা সুরক্ষা সামগ্রী বিতরণের পূর্বে ওই এতিমখানা মাদ্রাসায় রুমে করোনা স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতামূলক সংক্ষিপ্ত আলোচনায় হাজী মো. আ: মালেকের সভাপতিত্বে ও শিক্ষক মো আনোয়ার শাহ এর পরিচলায় প্রধান অতিথি হিসেবে নেত্রকোনা জেলা পরিষদের সদস্য ইদ্রীস আলী তালুকদার ও বিশেষ অতিথি হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী পীরজাদা আলহাজ্ব হাফেজ মাওলানা আবু বকর মো. নুরুল্লাহ আল - কাদেরী এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, ওই প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক হাফেজ মোঃ আমিনুল ইসলাম সহশিক্ষক- শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে করোনার থেকে মুক্তি পাওয়ার জন্য দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী পীরজাদা আলহাজ্ব হাফেজ মাওলানা আবু বকর মো. নুরুল্লাহ আল - কাদেরী।
-
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
-
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার
-
জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট, মধ্যপ্রাচ্যে বাড়ছে না
-
বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর
-
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার?