ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

সিলেট যুব পরিষদের উদ্যোগে বড়লেখায় দুটি প্রতিষ্ঠানে ফ্যান ও কোরআন শরীফ বিতরণ

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২১, ১১:৫২ পিএম

সিলেট যুব পরিষদের উদ্যোগে বড়লেখায় দুটি প্রতিষ্ঠানে ফ্যান ও কোরআন শরীফ বিতরণ
মধ্যপ্রাচ্য প্রবাসীদের সংগঠন সিলেট যুব পরিষদ দীর্ঘদিন থেকে মানবিক সেবা ও উন্নয়নমূলক কাজ করছে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারের বড়লেখায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র কোরআন শরীফ ও ১০টি ফ্যান বিতরণ করা হয়। ১৬ আগস্ট সোমবার উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তুলনামূলক পশ্চাদপদ অঞ্চলের- বোবারথল হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও বোবারতল কওমি মাদ্রাসার দুস্থ ছাত্র-ছাত্রীদের অভিবাবকেদের হাতে তুলে দেয়া হয়। সিলেট যুব পরিষদের অর্থ সম্পাদক মো: শাহাব উদ্দিনের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মো:তৈয়ব সাফাত আলীর সভাপিত্বে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। প্রধান অতিথি এই মহতি কাজের প্রসংশা করে বলেছেন- মধ্যপ্রাচ্য প্রবাসীদের সংগঠন সিলেট যুব পরিষদের এই উদ্যোগটি অন্যান্যদের জন্য হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত। বিশেষ অতিথি ছিলেন ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: সাহাব উদ্দিন। তিনি এই শিক্ষাবান্ধব কাজের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের এই দান প্রতিষ্ঠানের উন্নয়নে ও শিক্ষার্থীদের লেখাপড়ায় অনেক কাজে লাগবে। আয়োজকরা বলেছেন তুলনামূলক অনগ্রসর ও দুর্গম পাহাড়ি অঞ্চল বোবারথলের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সহায়তা করতে পেলে আমরা আনন্দিত। মধ্যপ্রাচ্য প্রবাসীদের সংগঠন সিলেট যুব পরিষদের এইরকম শিক্ষাবান্ধব মানবিক কাজ আগামীতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুড়াউল সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: জাকির হোসেন, ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার মো: তাজ উদ্দিন, সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুস শহীদ,সমাজকল্যাণ সম্পাদক মো: জসিম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ ও বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের সদস্য শেখরুল ইসলাম এবং পাবলিকেশন সোসাইটি বড়লেখার ভাইস চেয়ারম্যান জাকারিয়া আহমদ। পরে বিশ্বব্যাপী নোবেল করোনা ভাইরাসে আক্রান্তদের সুস্থতা ও মৃত্যুবরণকারীদের পরকালীন শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন বোবারতল কওমি মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম।

সিলেট যুব পরিষদের উদ্যোগে বড়লেখায় দুটি প্রতিষ্ঠানে ফ্যান ও কোরআন শরীফ বিতরণ

https://www.youtube.com/watch?v=C_c2vPzllyI