ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বাদল দিনের প্রেম কদমফুল

প্রকাশিত: ২৬ জুলাই ২০২১, ০৭:৩৭ পিএম

বাদল দিনের প্রেম কদমফুল
বাঙালি মন ও মনন জুড়ে আছে প্রেম, প্রকৃতি ও উৎসব। সেকারণে ষড়ঋতুর বাংলাদেশে ফুল- পাখি -গাণ বড় একটি জায়গা নিয়েই আছে। প্রকৃতিতে এখন চলছে বর্ষা কাল।আষাঢ়-শ্রাবণ নিয়ে এই বর্ষা ঋতু জুড়ে  প্রকৃতি এখন ঝড়-বৃষ্টিময়। চারদিকে ফল-মুলের মৌ- মৌ গন্ধ । সাথে আছে  পাখির মুগ্ধকর ডাক। বর্ষার আগমন যখন চারপাশে, তখন তার সঙ্গী হতে গাছে গাছে দেখা মিলে আবহমান বাংলার চিরচেনা  আরেক অতিথির। সে হলো কদম ফুল। গ্রীষ্মের প্রখরতা কমাতে যখন আম, জামসহ নানা ফলের ঘ্রাণে মুখর চারপাশ, তার পরই আগমন ঘটে বর্ষার সঙ্গী কদম ফুলের। রবীন্দ্রনাথের গানে, আষাঢ়ের শুরুর দিন থেকেই গুনগুন করে ওঠে বাঙালি মন, ‘বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। আমি দিতে এসেছি শ্রাবণের গান’।কিংবা জাতীয় কবি কাজী নজরুলের ‘দোলে শিহরে কদম, বিদরে কেয়া, নামিলো দেয়া।’ সাহিত্য ও প্রকৃতি প্রেমীরা বলে থাকেন, বৃষ্টি হচ্ছে আর হাতে কদম নিয়ে ভাবেন না কোন সৃজনশীল বাঙালি তা ভাবা যায় না। সরু সবুজ পাতার ডালে ডালে গোলাকার মাংসলো পুষ্পাধার আর সরু হলুদ পাপড়ির মুখে সাদা অংশ কদমকে সাজিয়ে রাখে  অপরুপভাবে। কদম ফুলের আছে আরও অনেক নাম। ললনাপ্রিয়, সুরভী, কর্ণপূরক, মেঘাগমপ্রিয়, বৃত্তপুষ্প ছাড়াও নীপ মানে পরিচিত এ কদম ফুল। কদমের একেকটি গাছ ৪০ থেকে ৫০ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। গাছের পাতা শীতকালে ঝরে যায় । আর কচি সবুজ পাতা নিয়ে আগমন ঘটে বসন্তের। কদম গাছের ফুল ছাড়া আরও রয়েছে ফল। এ ফলগুলো দেখতে অনেকটা লেবুর মতো।  প্রাণ প্রতিবেশ গবেষকরা বলছেন, ভাদ্রমাসে যখন গাছে গাছে ফল থাকে না তখন, পাখিদের  খাবারের আকাল চলে। কদম তখন প্রধান খাবার হয়ে ওঠে পাখ-পাখালি, বাদুড় ও কাঠবিড়ালির জন্য। এবং প্রকৃতিতে ওরাই হয় মূলত বীজ ছড়ানোর বাহন। একটা কদম ফলের ভেতরে প্রায় ৮ হাজার বীজ থাকে। ফুল ছাড়া কদম গাছও বেশ উপকারী। গাছ থেকে যেমন জ্বরের ওষুধ তৈরি করা হয় তেমনি এ গাছ দ্রুত বাড়ে বিধায় একে জ্বালানি কাঠ হিসেবেও ব্যবহার করা হয়। এটির ফুল ও ফল দিয়ে ইদানিং নানা পদের মুখরোচক খাবারের তালিকা বাড়ছে। অনলাইনে রাধুনী অথবা শেফরাও কদম ফুল- ফলের রেসিপি নিয়ে প্রকাশ করছেন তাদের অনুভূতি। আর আষাঢ় মাষের শুরু থেকে রমণীর চুলে কদমফুল গুজে অথবা সেজে নিজের আনন্দঅনুভুতির প্রকাশ তো অনেকদিন ধরেই আমাদের বর্ষা ঋতুর ঐতিহ্য বহন করেই আসছে। https://www.youtube.com/watch?v=PjBjMpNU3sU