ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি

বড়লেখার ব্যবসায়ী শশাংক অপহরণ মামলায় আরো ১জন কারাগারে ২জন রিমান্ডে 

প্রকাশিত: ১৬ জুন ২০২১, ০৭:৩৫ পিএম

বড়লেখার ব্যবসায়ী শশাংক অপহরণ মামলায় আরো ১জন কারাগারে ২জন রিমান্ডে 
মৌলভীবাজারের বড়লেখার রড সিমেন্ট ব্যবসায়ী শশাংক কুমার দত্তকে অপহরণ মামলায় সাদিকুর রহমান লিমন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুন) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লিমন সিলেটের বিয়ানীবাজার উপজেলার মৃত মুহিবুর রহমানের ছেলে। গত সোমবার রাতে বিয়ানীবাজার থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এদিকে ব্যবসায়ীকে অপহরণ মামলার আসামি কবির হোসেন ও জুবের আহমদ কে মঙ্গলবার (১৫ জুন) বিকেলে চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ বুধবার বিকেলে বলেন, ব্যবসায়ী শশাংক কুমার দত্তের ভাইয়ের করা অপহরণ মামলায় আরও একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে রিমান্ডে নিতে আদালতে সাতদিনের আবেদন করা হয়। পরে আদালত তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই ঘটনায় এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, বড়লেখা পৌরসভার বারইগ্রাম এলাকার সতেন্দ্র কুমার দত্তের ছেলে বড়লেখা শহরের ধনাঢ্য ব্যবসায়ী শশাংক কুমার দত্ত গত ৪ জুন সন্ধ্যায় সিলেট টিলাগড়স্থ ভাড়াটিয়া বাসায় যাওয়ার উদ্দেশ্যে বড়লেখা ডাকঘরের সামনে থেকে একটি সিএনজি অটোরিকশায় উঠে রওয়ানা দেন। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলায় পৌঁছে সেখানে সিএনজি অটোরিকশা পরিবর্তন করে অন্য আরেকটি অটোরিকশায় উঠেন। ওই সিএনজি অটোরিকশা যোগে তিনি বারইগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে সিলেট বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর রাস্তায় অপরহরণকারীরা শশাংক কুমার দত্তকে বহণকারী অটোরিকশার গতিরোধ করে। পরে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসটিতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারী চক্র বিভিন্ন ভিওআইপি নম্বর থেকে তার ছোট ভাই সুবোধ কুমার দত্ত এর মোবাইলে ফোনে কল করে মুক্তিপণ হিসেবে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এরপর সুবোধ কুমার দত্ত বড়লেখা থানা পুলিশকে বিষয়টি জানান। পরে থানা পুলিশের বিশেষ টিম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শশাংককে উদ্ধারে নেমে অভিযান অব্যাহত রাখে। গত ৬ জুন দিবাগত রাত দেড়টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউছার দস্তগীরের নেতৃত্বে পুলিশ, ডিবি ও র‌্যাবের একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির বাহাদুরপুর চা বাগানের নির্জন জঙ্গল থেকে অপহৃত ব্যবসায়ী শশাংক কুমার দত্তকে উদ্ধার এবং অপহরণকারী ইসমাইল আহমদ হারুন ও জুলমান আহমদকে গ্রেপ্তার করে। এই ঘটনার মূল পরিকল্পনকারী সবুজ হোসেনকে পরদিন ০৭ জুন গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে পুলিশ অভিযান চালিয়ে গত ০৮ জুন অপহরণ কাজে ব্যবহৃত নোহা মাক্রোবাস উদ্ধার এবং আরও চারজনকে গ্রেপ্তার করে। সর্বশেষ গত সোমবার (১৪ জুন) রাতে বিয়ানীবাজার থেকে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ- শ্লোগান বাস্তবায়িত হয়েছে

https://www.youtube.com/watch?v=0fHKmMnLu3g