ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি

নেত্রকোণার কলমাকান্দায় ৭দিন ধরে জেনেক্সপার্ট মেশিনে করোনা ও যক্ষা পরীক্ষা বন্ধ

প্রকাশিত: ০৮ জুন ২০২১, ০১:৪৩ এএম

নেত্রকোণার কলমাকান্দায় ৭দিন ধরে জেনেক্সপার্ট মেশিনে করোনা ও যক্ষা পরীক্ষা বন্ধ
নেত্রকোণার কলমাকান্দায় ৭ দিন ধরে জিন এক্স-পার্ট ল্যাবরেটরিতে করোনা ভাইরাস ও যক্ষা পরীক্ষা বন্ধ থাকার খবর পাওয়া গেছে। কি কারণে বন্ধ আছে ? তাও সঠিকভাবে বলতে পারছেন না কর্তৃপক্ষ! জেনেক্সপার্ট মেশিন চালু থাকাকালীন প্রতিদিনই অল্প সময়ে মধ্যেই করোনা ও যক্ষা পরীক্ষার ফলাফল পাওয়া যেতো । সোমবার (০৭ জুন) দুপুরের দিকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গেলে এর সত্যতা পাওয়া যায়। ওই ল্যাবরেটরিতে যক্ষা পরীক্ষা বন্ধ থাকলেও হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ অব্যাহত আছে। যা পরে জেলার সিভিল সার্জন অফিসের মাধ্যমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হচ্ছে । এতে করে ফলাফল পেতে ৩ থেকে ৫ দিন সময় লেগে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি নেত্রকোনা জেলার কলমাকান্দা ও কেন্দুয়া উপজেলায় একটি করে জিন এক্স- পার্ট ল্যাবরেটরি স্থাপন করা হয় । কলমাকান্দায় চলতি বছরের গত ০২ মে থেকে জেনেক্সপার্ট মেশিনে প্রথমে যক্ষ্মা পরীক্ষা চালু, পরে করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। যেখানে পিসিআর মেশিনে একটি পরীক্ষা করতে ৮ ঘণ্টা সময় লাগে, সেখানে এ পদ্ধতিতে সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগে এবং ৪৫ মিনিটের মধ্যে ফলাফল পাওয়া যায়। পজিটিভ রোগীর ফলাফল ৩০ মিনিটেও পাওয়া সম্ভব। জেনেক্সপার্ট পদ্ধতিতে তুলনামূলক ভাবে অল্প সময়ে ফলাফল পাওয়া যায়। তাই হাসপাতালে মারাত্মক অসুস্থ রোগীদের সেবা প্রদানের ক্ষেত্রে ভূমিকা রাখছিল জেনেক্সপার্ট মেশিন। সচেতন মহল আশা করছেন অতিদ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেবেন কর্তৃৃপক্ষ। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন জিন এক্স-পার্ট ল্যাবরেটরিতে কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি সত্যতা নিশ্চিত করে সমকালকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। কি কারনে মেশিনের সমস্যা সৃষ্টি হয়েছে। টেকনিশিয়ান এসে দেখলে পরে জানা যাবে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে। আমরা এ হাসপাতালে অল্প সময়ে পরীক্ষা করতে পারবো। তবে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ অব্যাহত আছে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে আমরা পাঠিয়ে দিচ্ছি।

২০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়ে শ্রীলংকার পাশে দাড়িয়েছে বাংলাদেশ ।। 𝟝𝟚𝕓𝕒𝕟𝕘𝕝𝕒𝕥𝕧 

https://www.youtube.com/watch?v=KxKE2SogHw0