ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

কলমাকান্দা সীমান্তে বিজিবি কর্তৃক ৪ ভারতীয় মহিষ আটক

প্রকাশিত: ৩০ মে ২০২১, ১০:১০ পিএম

কলমাকান্দা সীমান্তে বিজিবি কর্তৃক ৪ ভারতীয় মহিষ আটক
নেত্রকোনার সীমান্ত থেকে ছয় লক্ষ টাকা মূল্যমানের ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার কলমাকান্দা উপজেলায় লেংগুরা ইউনিয়নে সীমান্ত এলাকা থেকে চারটি মহিষ আটক করে বিজিবি’র সদস্যরা। আজ রবিবার (৩০ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া। জানা যায়, গত শনিবার (২৯ মে) দিনগত রাত সোয়া ১০টার দিকে কলমাকান্দা উপজেলার লেংগুরা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) সুবেদার মো. মনিরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১১৬৯/১২-এস হতে আনুমানিক দেড়শত গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়নকান্দি নামক স্থানে চারটি ভারতীয় মহিষ আটক করে টহল দলটি। আটককৃত মহিষগুলোর সিজার মূল্য ছয় লক্ষ টাকা এবং এগুলো নেত্রকোনা কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে। তবে মহিষ আটকের সময় কোন চোরাকারবারীকে আটক সম্বব হয়নি প্রেস বিজ্ঞপ্তিতে জানান বিজিবি’র এই ঊর্ধ্বতন কর্মকর্তা। https://www.youtube.com/watch?v=SV1BRF5Pio8&t=1s