ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

সুসং দুর্গাপুরে উদ্ধারকৃত ৬ ফুট লম্বা অজগরটি পাহাড়ে অবমুক্ত

প্রকাশিত: ২৫ মে ২০২১, ০১:২৯ এএম

সুসং দুর্গাপুরে উদ্ধারকৃত ৬ ফুট লম্বা অজগরটি পাহাড়ে অবমুক্ত
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রায় ৬ ফুট লম্বা উদ্ধার করা অজগরটিকে অবমুক্ত করা হয়েছে। প্রাণিসম্পদ ও বন বিভাগের কর্মকর্তারা প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা প্রশাসনের সহায়তায় আজ সোমবার (২৪ মে) দুপুুরের দিকে সদর ইউনিয়নের গোপালপুর পাহাড়ে অবমুক্ত করেন। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সাংমার নেতৃত্বে অবমুক্তির সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রানি সম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডা. মাহাবুব উদ্দিন। গত রবিবার (২৩ মে) রাতে উপজেলার আগাড় গ্রামের দিনমজুর আমীন খান জাল নিয়ে মাছ ধরতে বের হন। আগাড় মসজিদের পেছনে ডোবাতে জাল ফেলেন তিনি। তার ফেলা জালে প্রায় ৬ ফুট লম্বা অজগরটি আটকা পড়ে যায়। পরে তিনি দিনগত রাত ১টার দিকে সাপটিকে উদ্ধার করে বাড়িতে এনে ড্রামের ভেতর রাখেন। আজ সোমবার (২৪ মে) সকালে অজগর আটকের খবর ছড়িয়ে পড়লে দিনমজুরের বাড়িতে ভিড় করেন গ্রামবাসীরা। পরে স্থানীয়রা উপজেলা প্রসাশনকে অজগর আটকের খবর দেয়। সাপটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে দুপুরের দিকে গোপলপুর পাহাড়ে অবমুক্ত করেন প্রশাসন।

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে কলমাকান্দায় মানববন্ধন ।। 𝟝𝟚𝕓𝕒𝕟𝕘𝕝𝕒𝕥𝕧

https://www.youtube.com/watch?v=WszLrtuP0s8