ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

জুড়ী-বড়লেখার মানুষের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা চালু

প্রকাশিত: ২৪ মে ২০২১, ১০:২৭ পিএম

জুড়ী-বড়লেখার মানুষের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা চালু
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের উদ্যোগে মৌলভীবাজারের জুড়ী-বড়লেখায় ফ্রী হিউম্যান সার্ভিস অক্সিজেন সেবা কার্যক্রম চালু হয়েছে। রবিবার (২৩ মে) দুপুরে জুড়ী বাজারের একটি হল রুমে আয়োজনে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করেন এস এম জাকির হোসাইন। এসময় উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সেক্রেটারি তাজুল ইসলাম, বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র রেহান পারভেজ রিপন, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ, জেলা ছাত্রলীগের সহ- সভাপতি হুমায়ুন রশিদ রাজি, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, যুবলীগের সহ সম্পাদক ইকবাল খান, মুগদা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ আহদেদ নুসায়ের, ঢাবি ছাত্রনেতা মারুফ খান শাহীন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক বেলাল হোসাইন, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজিব বৈদ্য রাজু, সাইদুর রহমান, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তাপস দাশ প্রমূখ। এছাড়াও বিভিন্ন সামাজিক রাজনৈতিক অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানা যায়, এই অক্সিজেন সিলিন্ডারগুলো নিতে হলে রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হবে। আপাতত ৬ টি সিলিন্ডার দিয়ে শুরু হয়েছে ফ্রি সার্ভিস। প্রয়োজনীয়তা বাড়লে ধীরে ধীরে সিলিন্ডারের সংখ্যা বাড়ানো হবে। এস এম জাকির হোসাইন বলেন, করোনার এই মহামারীর সময় আমাদের পার্শবর্তী দেশ ভারতে দেখেছি অক্সিজেনের জন্য মানুষের হাহাকার। দেশের বিভিন্ন জায়গায় দেখেছি অনেকে ফ্রি অক্সিজেন সেবা শুরু করেছে। আমরাও জুড়ী-বড়লেখায় এই প্রথম এই সেবাটি চালু করলাম। আমি জুড়ী বড়লেখার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাবো, আমাদের কেউ যদি করোনা আক্রান্তসহ যে কোনো রোগাক্রান্ত হন আমাদেরকে অবগত করবেন। আমরা আপনাদের কাছ পৌছে দিবো। জাকির বলেন, সমাজের সকল বিত্তবান ও প্রবাসী ভাইদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের সামর্থ অনুযায়ী তরুনদেরর সংগঠন " ফ্রী হিউম্যান সার্ভিস" নামক অক্সিজেন সেবায় সহযোগীতা করবেন।

বিয়ে বিচ্ছেদে সিলেটের শ্বশুরবাড়ির কাছে ক্ষমা চেয়েছেন মাহি

https://www.youtube.com/watch?v=l6ggUsfN1i0