ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন তালিকা, এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি গ্রিসে বিচারের মুখে বাংলাদেশ ও মিশরের ২৩ আশ্রয়প্রার্থী লন্ডনে গোয়াইনঘাট স্পোর্টস ক্লাবের টি-১০, চ্যাম্পিয়ন অলস্টার মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

বড়লেখায় স্বজনদের হামলায় আহত শিক্ষক আফতাব মারা গেছেন

প্রকাশিত: ১৮ মে ২০২১, ০৩:৫০ এএম

বড়লেখায় স্বজনদের হামলায় আহত শিক্ষক আফতাব মারা গেছেন
মৌলভীবাজারের বড়লেখায় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ববিরোধের জেরে ভাতিজা ও ভাগ্নেদের হামলায় আহত স্কুল শিক্ষক আপ্তাব উদ্দিন (৫৩) নামে এক ব্যক্তি মারা গেছেন। সোমবার (১৭ মে) ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আপ্তাব উদ্দিন উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সফরপুর গ্রামের মৃত আকমল আলীর ছেলে। এই ঘটনায় পুলিশ নিহতের ভাতিজা সাব্বির আহমদকে গ্রেফতার করেছে। সাব্বির ওই এলাকার মৃত মোস্তফা উদ্দিনের ছেলে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আপ্তাব উদ্দিনের সঙ্গে ভাতিজা সাব্বির আহমদ ও ভাগ্নে রিপন আহমদ গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হলেও প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। গতকাল রোববার (১৬ মে) বাড়ির পাশে জমিতে মাছ ধরা নিয়ে আপ্তাব উদ্দিনের সঙ্গে ভাতিজা সাব্বির আহমদ ও ভাগ্নে রিপন আহমদ গংদের ঝগড়া হয়। একপর্যায়ে তারা দা ও লাটিসোটা নিয়ে আপ্তাব উদ্দিনের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ মে) ভোরে তিনি মারা যান। এই ঘটনায় নিহত আপ্তাব উদ্দিনের ছেলে তানভীর আহমদ গতকাল রোববার (১৬ মে) বিকেলে থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাব্বির আহমদে গ্রেফতার করে। বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াকুব আলী সোমবার (১৭ মে) বিকেলে বলেন, লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় নিহত আপ্তাব উদ্দিনের ছেলে থানায় মামলা করেছেন। মামলার পরই অভিযান চালিয়ে পুলিশ সাব্বির আহমদকে গ্রেফতার করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।