ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের গল্প

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৪:৫৭ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের গল্প
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তি ও রাজনৈতিক জীবনের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘হাসিনা - এ ডটার’স টেল’। পিপলু খান পরিচালিত ছবিটি ১৬ নভেম্বর মুক্তি পেয়েছে চারটি হলে। মুক্তির প্রথমদিনেই দর্শকের অভাবনীয় সাড়া পেয়েছে ছবিটি। চারটি হলেই উৎসব আমেজে এসেছেন দর্শক। সিনেমা শেষে বেরিয়ে গেছেন স্বজন হারানোর শোক বয়ে চলা শেখ হাসিনা ও শেখ রেহানার সংগ্রামী জীবন ও তাদের পরিবারের অনেক অজানা কথা বুকে নিয়ে। ‘হাসিনা - এ ডটার’স টেল’ ছবিটি ঢাকায় মুক্তি পেয়েছে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনার ব্লকবাস্টার সিনেমাস ও মধুমিতা হলে। আর চট্টগ্রামে এটি মুক্তি পেয়েছে সিলভার স্ক্রিন হলে। খোঁজ নিয়ে দেখা গেল, সবগুলো হলেই অগ্রিম টিকিট বিক্রির ধুম লেগেছে। স্টার সিনেপ্লেক্স সূত্র জানিয়েছে, ছবিটি খুব বেশিদিন আগে থেকে প্রচারণায় আসেনি। তবে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ারের পর ছবিটির দর্শক এর প্রচারণায় দারুণ ভূমিকা রেখেছেন। ছবিটি দেখে এর প্রশংসা এখন মুখে মুখে। তাই আগ্রহ বাড়ছে মানুষের, বাড়ছে হলের দর্শকও। স্টার সিনেপ্লেক্সে শুক্রবারের সব কয়টি শোয়ের টিকিট আগে থেকেই ছিল সোল্ড আউট। আজ শনিবারেও দর্শক সমাগম অনেক। মধুমিতাসহ অন্য দুটি হলেও প্রধানমন্ত্রীর জীবনের গল্প দেখতে ভিড় জমাচ্ছেন দর্শক। এসব দর্শকের বেশিরভাগই তরুণ। ‘হাসিনা - এ ডটার’স টেল ছবিটি প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই)। এর পরিবেশনায় আছে বিজ্ঞাপনী সংস্থা গ্রে বাংলাদেশ। ছবিটি আগামী সপ্তাহে আরও কিছু হলে মুক্তি পাবে বলে জানা গেছে। পাশাপাশি এটি আন্তর্জাতিকভাবেও মুক্তি দেয়া হবে বিশ্বের নানা দেশে। এদিকে ‘হাসিনা : এ ডটার’স টেল’-এর প্রদর্শনীতে ‘TALE’ বানান ভুল করায় যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা হলকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী ব্রিটিশ ল স্টুডেন্টস-এর সাবেক সাধারণ সম্পাদক সাদ আল আলম চৌধুরীর পক্ষে ব্যারিস্টার নওরোজ এম আর চৌধুরী রেজিস্ট্রি ডাকযোগে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। লিগ্যাল নোটিশে বলা হয়েছে, “বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে বানানো তথ্যচিত্রের নাম ‘HASINA- A DAUGHTER’S TALE’, কিন্তু ব্লকবাস্টার তাদের প্রদর্শনীতে ‘HASINA- A DAUGHTER’S TAIL’ হিসেবে লিখেছে। যা প্রধানমন্ত্রীর নামের সম্মান ও মানহানি ঘটেছে।” ব্লকবাস্টার সিনেমা হলের এ ভুলের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানের যে ক্ষতি হয়েছে তা ১ হাজার কোটি টাকার কম নয় বলেও নোটিশে উল্লেখ করা হয়। একই সঙ্গে নোটিশপ্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে ভুলের জন্য ব্লকবাস্টার কর্তৃপক্ষকে জনসম্মুখে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।