ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বাংলাদেশসহ চার দেশের ভ্রমণকারীদের প্রবেশ স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত

প্রকাশিত: ১১ মে ২০২১, ০৪:৫৮ এএম

বাংলাদেশসহ চার দেশের ভ্রমণকারীদের প্রবেশ স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত
করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ সহ চারটি দেশের ফ্লাইট স্থগিত করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, কূটনৈতিক মিশন, সরকারী প্রতিনিধি, গোল্ডেন ভিসাধারী এবং প্রাইভেট জেটে ভ্রমণকারী ব্যতীত বাকি সকলের প্রবেশ নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। আগামী বুধবার (১২ মে) থেকে এ নির্দেশ কার্যকর হবে। আমিরাতের জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NCEMA) সোমবার এই ঘোষণা দেয়। সংযুক্ত আরব আমিরাত ভ্রমণকারী ট্রানজিট ফ্লাইটগুলিও স্থগিত করা হয়েছে। তবে কার্গো ফ্লাইটগুলি চালু থাকবে বলে উল্লেখ করা হয়। যারা আমিরাতে আসতে পারবে সে সব যাত্রীদের ৭২ ঘন্টার পরিবর্তে ৪৮ ঘন্টা আগের পিসি আর পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে। সংযুক্ত আরব আমিরাত আসার পরে তাদের অবশ্যই একটি পিসিআর পরীক্ষা করতে হবে। এছাড়াও প্রবেশের চার এবং আট দিন পর পিসিআর পরীক্ষার সাথে সংযুক্ত আরব আমিরাতে ১০ দিন কোয়ারানটিনে থাকতে হবে। অন্যদিকে ভারত-সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ স্থগিতাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবারো বাড়ানো হয়েছে।