ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন তালিকা, এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি গ্রিসে বিচারের মুখে বাংলাদেশ ও মিশরের ২৩ আশ্রয়প্রার্থী লন্ডনে গোয়াইনঘাট স্পোর্টস ক্লাবের টি-১০, চ্যাম্পিয়ন অলস্টার মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

ইমাম মোয়াজ্জিন ও প্রবীনদের চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের আর্থিক অনুদান প্রদান

প্রকাশিত: ১১ মে ২০২১, ০৪:৩৯ এএম

ইমাম মোয়াজ্জিন ও প্রবীনদের চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের আর্থিক অনুদান প্রদান
নিজ অঞ্চলের আর্তমানবতার সেবার লক্ষ্যে  যুক্তরাজ্যে বড়লেখা উপজেলার চান্দগ্রাম প্রবাসীদের নিয়ে প্রতিষ্ঠিত  চান্দগ্রাম  ওয়েলফেয়ার ট্রাস্ট  ইউকে ২০০৩ সাল থেকে নানা সেবামূলক কাজ করে আসছে। এর মধ্যে অন্যতম ধারাবাহিক মানবিক কাজ হচ্ছে প্রতি  রমজানে খাদ্য সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান। গত ৯  এপ্রিল  রবিবার  সংগঠনটি  চান্দগ্রাম  আবদে বারী হাফিজিয়া মাদ্রাসার  ২০ জন ইমাম ও মোয়াজ্জিনকে নগদ ১ হাজার টাকা প্রদান করেছে। এছাড়াও একই সময়ে  গ্রামের অস্বচ্ছল ১৫ জন প্রবীনকে ১ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। পাশাপাশি অত্র মাদ্রাসার ৩০ জন ছাত্রকে  নগদ ৫০০ টাকা , ঈদ পোষাক ও স্কুল  ব্যাগ প্রদান করা হয়। ‌ মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি  সভাপতিত্ব করেন চান্দগ্রাম  ওয়েলফেয়ার ট্রাস্ট  ইউকে এর বাংলাদেশ শাখার সভাপতি নজরুল ইসলাম মাষ্টার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন ৩ নং নিজ বাহাদুরপুর  ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো: ময়নুল হক মাষ্টার। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক হাফেজ সাজ্জাদুর রহমান, সাবেক মেম্বার মাহফুজুল করিম, চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট এর  বাংলাদেশ শাখার সাবেক সভাপতি মাষ্টার সাবলু মিয়া, আব্দুল জলিল, নাজিম উদ্দিন, রেদওয়ানুল ফয়েজ, ইসতিয়াক আহমেদ ও আব্দুল বাকি প্রমুখ। বক্তারা চান্দগ্রাম ওয়েলফেয়ার  ট্রাস্ট্রের উদ্যোগে এ অনুদান দেয়ায় সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং প্রকৃত অসহায় প্রবীনদের সহায়তা সত্যিকার  অর্থে মানুষের কাজে লাগবে। এবং এ থেকে সমাজও সরাসরি উপকৃত হবে।কারণ ইমান এবং শিক্ষার্থীরা  আমাদের আলোকিত সমাজের দর্পন। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সিজানুর রহমান ও নাতে রাসুল পাঠ করেন আবু রহমান। পরে  করোনা মহামারী থেকে নিজ অঞ্চল সহ দেশ বিদেশের সকল মানুষের মুক্তি এবং এপর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরকালীন শান্তি কামনা করে  দোয়া করা হয়।