ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র লাউতা ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১, ১২:৫৩ এএম

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র লাউতা ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ
[youtube]U7GYl2b70hA[/youtube] যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পবিত্র রমজান মাসে দুস্থ ও সুবিধাবঞ্চিতদের ধারাবাহিক খাদ্য সহায়তার অংশ হিসাবে উপজেলার লাউতা ইউনিয়নে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে। ২৮ এপ্রিল বুধবার বেলা দুইটায় লাউতা ইউনিয়ন হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে অর্ধশতাধিক পরিবারের হাতে এই উপহার তুলে দেন প্রধান অতিথি ১১নং লাউতা ইউনিয়নের চেয়ারম্যান মো. গৌছ উদ্দিন। রমজান মাসে এই খাদ্য সহায়তা পেয়ে কর্মহীন সুবিধাবঞ্চিতরা প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন- হ্যান্ডস ফর হেল্প শ্লোগাণে যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের মানবিক সেবা কার্যক্রমটি সিলেট বিয়ানীবাজারের ১০টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। আব্দুল করিম নাজিম, ফরহাদ হোসেন টিপু ও ইফতেখার আহমদ শিপনের নেতৃত্বাধীন ট্রাস্ট্রের খাদ্য উপহার সামগ্রী তুলে দেন লাউতা ইউনিয়নের চেয়ারম্যান মো: গৌছ উদ্দিন। তিনি বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সকল ট্রাস্ট্রিদের ধন্যবাদ জানিয়ে বলেন,পবিত্র রমজানে প্রবাসীদের এই সহায়তায় অনেক অসহায় পরিবারের মুখে হাসি ফুটছে। এর প্রতিদান সহায়তা দানকারীরা যেমন পাবেন। তেমনি সমাজের অনেক উপকার হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল এসের সিনিয়র সাংবাদিক এম হাসানুল হক উজ্জ্বল, দৈনিক যুগান্তকারী প্রতিনিধি শুয়াইবুর রহমান স্বপন, ৫২বাংলা সিলেট পূর্বাঞ্চল প্রতিনিধি মো. ইবাদুর রহমান জাকির লাউতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য আহমদ হোসেন স্বপন , ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য রুমানা আফরোজ। এসময় ইউনিয়নের অসহায় রোগীদের বিয়ানীবাজার ক্যান্সার এ্যান্ড জেনারেল হাসপাতাল থেকে ফ্রি চিকিৎসা সেবা গ্রহনের জন্য উদ্বুদ্ধ করণ বক্তব্য রাখেন হাসপাতালের কর্মকর্তা মুকাব্বির সিদ্দিক। প্রসঙ্গত যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় দুস্থদের খাদ্য সহায়তার উদ্যোগ নিয়েছে।ইতিমধ্যে উপজেলার আলীনগর,চারখাই,শেওলা,কুড়ারবাজার,দুবাগ,মুড়িয়া ও তিলপাড়া ইউনিয়নে ট্রাস্টের এই সহায়তা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার লাউতা ইউনিয়নের দুস্থদের হাতে রমজানের ফুডপ্যাক তুলে দেয়া হয়। ট্রাস্ট্রের সভাপতি আব্দুল করিম,সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিপু ও কোষাধ্যক্ষ ইফতেখার আহমদ শিপন মানবিক সেবামূলক এই কার্যক্রমে সংগঠনের সকল ট্রাস্ট্রির আন্তরিক সহায়তার জন্য ট্রাস্টের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।