ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

ডুমুরিয়ায় গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ০৩:৫৬ এএম

ডুমুরিয়ায় গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা
খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের আঠারমাইলে নিজ ঘরে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আম্বিয়া খাতুন(১৪) নামের এক মাদ্রাসা ছাত্রী। রোববার (১৮ এপ্রিল) সকালে ডুুমুরিয়া উপজেলার আঠারোমাইলের বাদুড়িয়া রোডে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে,ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের আরশনগর গ্রামের দিন মজুর রেজাউল গোলদার তার স্ত্রী,সন্তান ও সৎ কন্যাকে নিয়ে আঠারো মাইল বাজারের বাদুড়িয়া রোডে আমজাদের চায়ের দোকানের পিছনে একটি টিনের তৈরি ভাড়া বাড়িতে বসবাস করেন। জানা যায়, নিহত আম্বিয়া আঠারমাইল মাদ্রাসার অষ্টম শ্রেনিতে পড়ুয়া একজন মেধাবী ছাত্রী। করোনা মহামারির ও লকডাউনের কারনে মাদ্রাসা বন্ধ থাকায় আম্বিয়া বাসায় অবস্থান কালে পার্শ্ববর্তি অন্য একটি ভাড়াটিয়ার ঘরে প্রায়ই অবস্থান করতো। এ নিয়ে আম্বিয়ার মা তাকে বকা ঝকা করতেন। গত রোববার সকালে আম্বিয়ার মা মেয়েকে বাসায় রেখে পার্শ্ববর্তি এলাকায় ক্ষেতে কর্মরত স্বামী রেজাউলের জন্যে খাবার নিয়ে যান। সেখান থেকে বাসায় ফিরে এসে আম্বিয়াকে ঘরের দরজা বন্ধ দেখে ডাকা ডাকি করতে থাকেন। কিন্তু তার কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ডুুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, লাশের সুরত হাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়ন তদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।