ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

গোসলের ভিডিও ধারণ নিয়ে কথা কাটাকাটি: ভাতিজার হাতে প্রাণ গেল চাচীর

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ০২:২৩ এএম

গোসলের ভিডিও ধারণ নিয়ে কথা কাটাকাটি: ভাতিজার হাতে প্রাণ গেল চাচীর
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় ভাতিজার আঘাতে আহত চাচী পঞ্চাশোর্ধ রহিমা আক্তার মারা গেছেন। ওই ঘটনায় নিহতের স্বামী, ছেলে,মেয়েসহ তিনজন কলমাকান্দা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোমবার (১৯ এপ্রিল) বিকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত অবস্থায় নিহতের স্বামী বজলুর ইসলাম, ছেলে আবুল কাশেম, মেয়ে নার্সিছ আক্তার ও সেলিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গত রোববার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের বিশাউতি গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে। নিহতের স্বামী বজলুর ইসলাম ও পুলিশ সূত্রে জানা যায়, গত (১৮ এপ্রিল) রবিবার দুপুরে উপজেলার রংছাতি ইউনিয়নের বিশাউতি গ্রামের মো. বজলুর ইসলামের মেয়ে নার্গিছ (২০) গোসল করতে যান। এ সময় বাথরুমের টিনের ছিদ্র দিয়ে বজলুর ইসলামের আপন ভাতিজা রুবেল মিয়া মোবাইলে ভিডিও ধারণ করেন। বিষয়টি জানাজানি হলে রাত ৭টার দিকে বজলুর ইসলামের ছেলে আবুল কাশেম রুবেলকে ভিডিও ধারণের বিষয়টি জিজ্ঞেস করেন। এক পর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় তাজুল ইসলামের স্ত্রী শাহারা খাতুন ও তিন ছেলে বাবুল মিয়া, রুবেল মিয়া ও সোহেল মিয়া লাঠিসোটা নিয়ে বজলুর ইসলাম, তার স্ত্রী রহিমা আক্তার, ছেলে আবুল কাশেম, মেয়ে নার্গিস আক্তার ও সেলিনার উপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় রহিমা আক্তারসহ তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরুজ্জামান রহিমা আক্তারের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সোমবার বিকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিমার মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের স্বামী, ছেলে,মেয়েসহ তিনজন কলমাকান্দা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কলমাকান্দার বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাব ইন্সপেক্টর মো. মোক্তার হোসেন ৫২ বাংলাটিভি কে বলেন, এ ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। নিহতের লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে সোমবার রাতে কলমাকান্দার বিশাউতি গ্রামে দাফন সম্পন্ন করা হয়েছে । ইতিমধ্যেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।