ঢাকা ৭ চৈত্র ১৪৩২, শনিবার, ২১ মার্চ ২০২৬
ঢাকা ৭ চৈত্র ১৪৩২, শনিবার, ২১ মার্চ ২০২৬
সর্বশেষ
এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়?

ডুমুরিয়া কৃষি দপ্তরের উদ্যোগে কন্দাল ফসল চাষীদের উদ্বুদ্বকরণ ভ্রমণ

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২১, ০৮:০৯ পিএম

ডুমুরিয়া কৃষি দপ্তরের উদ্যোগে কন্দাল ফসল চাষীদের উদ্বুদ্বকরণ ভ্রমণ
খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে চলতি অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের উদ্ধুদ্ধকরন ‌ ভ্রমন ও পারস্পারিক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার দিন ব্যাপি যশোর জেলার কেশবপুর উপজেলার বরণডালি‌ ব্লকে লতিরাজ কচু মাঠ ও ড্রাগন ফল মাঠ পরিদর্শন করা হয়। ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো; মোসাদ্দেক হোসেন জানান, উপজেলার বিভিন্ন সময়ে জাতীয় পুরস্কার প্রাপ্ত ও বিভিন্ন লিড ফার্মার এবং উপসহকারি কৃষি কর্মকর্তাদের নিয়ে অন্যান এলাকার কৃষকদের সাথে কন্দাল ফসল উৎপাদন বিষয়ে পারস্পারিক মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে কৃষি মাঠ পরিদর্শন করে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এ ভ্রমণ কর্মসূচীর আয়োজন করা হয়। দু'দিন ব্যাপি এ কর্মসূচীর আজ প্রথম দিনে ৩০ জনের একটি টিম নিয়ে যশোর জেলার কেশবপুর উপজেলার বরণ ডালিসহ বিভিন্ন এলাকার লতিরাজ কচু ও ড্রাগন চাষ মাঠ ক্ষেত পরিদর্শন করা হয়। তিনি আরো জানান, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কন্দাল ফসলের আবাদ সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহদেব চন্দ্র সানা ডুমিয়ার থেকে ভ্রমনে যাওয়া কৃষক টীমকে স্বাগত জানিয়ে বিভিন্ন কৃষি মাঠ পরিদর্শন এবং এলাকার চাষীদের পরিচয় করিয়ে দেন এবং সার্বিক সহযোগিতা করেন। এ সময় ভ্রমন টীমে ছিলেন ডুমুরিয়া উপজেলা কৃষি দপ্তরের এসএপিপিও সঞ্জয় দেবনাথ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশুদেব দাস, সন্ধ্যা রানী গোলদার,সুভাষ গাইন, কৃষক শেখ মাহতাব হোসেন,আবু হানিফ মোড়ল, শেখ হেদায়েত তুল্যাহ, আব্দুল লতিফ মোড়ল, মেহেদী হাসান বাবলু, কচু চাষী নিউটন মন্ডল, শেখ জাহিদুর রহমান ( বিপ্লব) প্রমুখ।