ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

সিলেটে লকডাউনের প্রথম দিনে মার্কেট বন্দ রাস্তা সরব

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২১, ০৭:০৯ পিএম

সিলেটে লকডাউনের প্রথম দিনে মার্কেট বন্দ রাস্তা সরব
সিলেটে চলমান লকডাউনের বিরোধিতা করেছিলেন ব্যবসায়ীরা। দাবি জানিয়েছিলেন- মানবিক কারণে ব্যবসায়ীদের দোকান খোলার। কিন্তু সেই আবেদনে তারা সরকারের তরফ থেকে সাড়া পাননি। এ কারণে সকাল থেকে সিলেটের মার্কেট, বিপনী বিতান বন্ধ রয়েছে। কিন্তু মার্কেট বন্ধ থাকলেও রাস্তা সরব রয়েছে। সিলেট নগরের রাস্তায় চলছে রিকশা, সিএনজি, মাইক্রোবাস, লেগুনা সহ বিভিন্ন ধরনের যানবাহন। নগরীর কামরান চত্বর, কোর্ট পয়েন্ট, সুরমা মার্কেট পয়েন্ট সহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে- রাস্তায় যানবাহন চলছে। সিএনজি অটোরিকশা, রিকশা, মাইক্রোবাস, প্রাইভেট কারের দখলে রয়েছে রাজপথ। যানবাহন চলাচল করায় রাস্তায় মানুষেরও উপস্থিতি রয়েছে। কোর্ট পয়েন্ট ও কামরান চত্বর থেকে সিএনজি অটোরিকশার চালকেরা বিভিন্ন রুটে যাত্রী টানছেন। যাত্রীরা এসব গণপরিবহনে চলাচল করছেন। লকডাউন হলেও সিলেটে বিভিন্ন দাপ্তরিক কাজকর্ম স্বাভাবিক রয়েছে। অফিস, আদালত, ব্যাংক, বীমার কার্যক্রম চলছে। এ কারণে মানুষ রাস্তায় নেমে কাজকর্ম সারছে। নিত্যপণ্যের আড়তগুলোতেও আগের মতোই ভিড়। সামাজিক দূরত্ব বজায় রাখা, মুখে মাস্ক পরার বিষয়টিও লকডাউনে উপেক্ষিত হচ্ছে এসব এলাকায়। লকডাউনের বিষয়টি সবাইকে মেনে চলতে সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এদিকে- সিলেটের দোকান মালিক ব্যবসায়ীরা জানিয়েছেন- গত বছরও ঈদের আগে লকডাউন করা হয়। এই সময়টায় ব্যবসায়ীরা ঈদের প্রস্তুতি হিসেবে দোকানে মালপত্র তুলেন। এবারের লকডাউনেও ব্যবসায়ীরা একইভাবে বেকায়দায় পড়েছেন। তারা বলেন- সিলেটের লকডাউন দেখে প্রতীয়মান হচ্ছে- কেবল মার্কেটেই হচ্ছে লকডাউন। অন্য সব কিছু স্বাভাবিক রয়েছে।

করোনা সংক্রমণ ও ভয়াবহতার শীর্ষ পাঁচ জেলার মধ্যে সিলেট বিভাগের দুটি

[youtube]L7XTMTxa5rM[/youtube]