ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

বাংলাদেশ স্কাউটস-এর সর্বোচ্চ পদক ’রৌপ্য ব্যাঘ্র' অ্যাওয়ার্ড পেলেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ১০:৪০ পিএম

বাংলাদেশ স্কাউটস-এর সর্বোচ্চ পদক ’রৌপ্য ব্যাঘ্র' অ্যাওয়ার্ড পেলেন শিক্ষামন্ত্রী
বাংলাদেশ স্কাউটস-এর সর্বোচ্চ পদক 'রৌপ্য ব্যাঘ্র' অ্যাওয়ার্ড পেলেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় কাউন্সিলের ৪৭তম বার্ষিক সাধারণ সভা  ৫ নভেম্বর সোমবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভা উদ্বোধন করেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউট  মো. আবদুল হামিদ। শিক্ষামন্ত্রী  নুরুল ইসলাম নাহিদ এমপি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদকে স্কাউটস-এর সর্বোচ্চ পদক ''রৌপ্য ব্যাঘ্র '' অ্যাওয়ার্ড প্রদান করেন মহামান্য রাষ্ট্রপতি ।