ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
গ্রিসে বিচারের মুখে বাংলাদেশ ও মিশরের ২৩ আশ্রয়প্রার্থী লন্ডনে গোয়াইনঘাট স্পোর্টস ক্লাবের টি-১০, চ্যাম্পিয়ন অলস্টার মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের

হবিগঞ্জ বানিয়াচংয়ে টিসিবি‘র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২১, ০১:১৮ এএম

হবিগঞ্জ বানিয়াচংয়ে টিসিবি‘র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন
হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলা সদরের বড়বাজারে বিক্রয় কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। বানিজ্য মন্ত্রনালয়ের অধীনে টিসিবি‘র অনুমোদিত ডিলার শাহিবুর রহমানের ব্যবসা প্রতিষ্টান শাহি ট্রেডার্সের মাধ্যমে ওই পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। বিভিন্ন ভোগ্যপণ্যে‘র দাম বৃদ্ধি পাওয়ায় রমযান মাসকে সামনে রেখে খেজুর সহ ছয়টি ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম পুরো রমযান মাস জুড়ে চলবে বলে জানানে হয়। এ সময় লাইনে দাড় করিয়ে জনপ্রতি ৯৬০টাকার প্যাকেজে ৫টি পণ্য ক্রেতাদের নিকট বিক্রয় করা হয়েছে। জনপ্রতি আমদানিকৃত পেয়াজ ২০টাকা কেজি দরে ৬কেজি, বোতলজাত সয়াবিন তেল ১০০টাকা লিটার দরে ৪কেজি, ছোলা ৫৫টাকা কেজি দরে ২কেজি, মশুর ডাল ৫৫টাকা কেজি দরে ৩কেজি, চিনি ৫৫টাকা দরে ৩কেজি করে দেওয়া হচ্ছে। সঠিকভাবে ওজন পরিমাপ করে উপজেলা নির্বাহী অফিসার নিজে থেকে বিক্রয় কার্যক্রম তদারকি করেছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কৃষ্ণদেব, উপজেলা উশু এসোসিয়েশনের সাধারন সম্পাদক জুয়েল রহমান, সাংবাদিক শেখ নূরুল ইসলাম, জীবন আহমেদ লিটন, সুজন মিয়া প্রমূখ। এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, সরকার জনকল্যাণের কথা চিন্তা করে ভর্তুকি দিয়ে মানুষজনকে পণ্য দিচ্ছেন। এর সুষ্ট বন্টন দরকার। এই কার্যক্রমের মাধ্যমে আসন্ন রমযান মাসে ভোগ্যপণ্য‘র বাজার স্থিতিশীল থাকবে। এছাড়া ট্রাকে করে উপজেলার বিভিন্ন পয়েন্টে টিসিবি‘র পণ্য বিক্রয় করা হবে।