ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব

বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২১, ০৩:৫০ পিএম

বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ সমাবেশ
সারাদেশে হেফাজত কর্মীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বায়তুল মোকাররম প্রাঙ্গণে বিক্ষোভ-সমাবেশ করছে সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজ শেষে দেড়টার দিকে মসজিদের উত্তর পাশের গেটে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ প্রদর্শন করেন। সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা উপস্থিত আছেন। এর আগে হেফাজতের বিক্ষোভ কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরেজমিনে দেখা যায়, পল্টন মোড়, বায়তুল মোকাররম উত্তর গেট ও পশ্চিম পাশে অবস্থান করছেন র্যাব সদস্যরা। বায়তুল মোকাররম উত্তর গেটের ভেতরেও পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পুরানা পল্টনে প্রস্তুত রাখা হয়েছে সাঁজোয়াযান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে গত শুক্রবার বায়তুল মোকাররমে হেফাজত নেতাকর্মীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষ বাঁধে। এতে উত্তপ্ত হয়ে ওঠে বায়তুল মোকাররম এলাকা। ওইদিন জুমার নামাজের পরপরই মোকাররমের উত্তর গেটে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। মোদিবিরোধী মিছিলে উত্তাল বায়তুল মোকাররম এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও ঢাকার সেক্রেটারি হযরত মাওলানা মামুনুল ইসলাম বলেন, ৩ দিনের হেফাজতের আন্দোলনের ঘটনায় আজ শান্তিপূর্ণ বিক্ষোভ পালন করছি। আমাদেরতো তা করার কথা ছিলনা। আজ বাংলাদেশ এমএমবিএস পরীক্ষায় ব্যাস্ত আছে। বিক্ষোভ করার কথা ছিল তবে জনগণের দুর্ভোগের জন্য আমারা তা করছি না। আমাদেরকে চোখের গরম ও ভয় দেখিয়ে থামিয়ে রাখা যাবেনা। হেলমেট লীগের হামলাকারীদের বিচার চাই। মামুনুল ইসলাম আরও বলেন, নাটক সাজান। ছুরি কি কাজে ব্যবহার হয় জানেন না। এ নাটক পুরোনো হয়েছে। কোরবানী ঈদে হয়তো সে ছুরিগুলো আর সেবা দেবে না। আমরা তা আর রাখবো না। হেফাজত কারো তল্পিবাহক নয়। হেফাজত একাই যথেষ্ট। ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজি বলেন, পুলিশ বাহিনীর পাশে হেলমেট বাহিনী কেন আসে। আমরা তা দেখতে চাই না। মাওলানা আব্দুল কাদের নায়েবে আমীর বলেন, যারা আমাদের বিরুদ্ধে গুলি চালায় তাদের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। শেখ হাসিনা সরকারেরর বিরুদ্ধে আন্দোলন করতে হবে। যাতে তারা আমাদের সন্তানদের আর না মারতে পারে। আব্দুর রব ইউসুফি নায়েবে আমীর বলেন, আইজিপিকে বলতে চাই আপনার পুলিশ বাহিনীকে থামান। আমরা চাইলে কোন উপজেলা বাকি থাকতো না। তা আমরা চাইনা। সাবধান আর গ্রেপ্তার করবেন না। যাদের করেছেন মুক্তি দিন। আসুন আমরা এ ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে দাড়াই। জনতার সরকার গড়ি। হেফাজতের যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর সভাপতি হযরত মাওলানা জোনায়েদ আল হাবীব বলেন, পুলিশ বাহিনী প্রত্যেক রাতে গ্রামের বাড়িতে তল্লাশী চালায়। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার খুনী মুক্তাদীর চৌধুরী গ্রেপ্তার হয় না। করোনার দোহাই দিয়ে মসজিদ বন্ধ করা যাবে না। মাদ্রাসা বন্ধ ও ইসলামী সভা-সমাবেশ বন্ধ করারও চেষ্টা চলছে। করোনার নামে মাদ্রাসা বন্ধের পায়তারা করা হলে কঠিন আন্দোলন করা হবে।