ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ

ডুমুরিয়ার মাগুরাঘোনায় সরকারি রাস্তার গাছ কর্তন

প্রকাশিত: ১২ মার্চ ২০২১, ০৫:৪৪ এএম

ডুমুরিয়ার মাগুরাঘোনায় সরকারি রাস্তার গাছ কর্তন
খুলনার ডুমুরিয়া উপজেলার  মাগুরাঘোনা এলাকার রবিউল ইসলাম মোড়ল নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে অবৈধভাবে  সরকারি রাস্তার পাশের ৩টি শিরিস  গাছ কাঠ ব্যবসায়ীদের কাছে বিক্রি করার অভিযোগ উঠেছে।
খবর পেয়ে বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে গাছ কাটা বন্ধ এবং কর্তনকৃত গাছ জব্দ করা হয়েছে।
দীর্ঘদিন  যাবৎ উপজেলার মাগুরাঘোনা আটলিয়া এলাকাসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে সরকারি জমির গাছ এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তি নানা অজুহাতে কেঁটে সাবাড় করে আসলেও সংশ্লিষ্ট  কর্তৃপক্ষ যথাযথ আইনানুগ ব্যবস্হা না নেয়ায় প্রতিনিয়ত এর ব্যাপকতা বাড়ছে বলে মনে করছেন সাধারণ মানুষ।
ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব  অপর দিকে বন উজাড়ের কারণে পরিবেশের মারাত্বক ক্ষতি সাধিত হচ্ছে। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে,মাগুরাঘোনা গ্রামের মৃত, রওশন মোড়লের ছেলে  রবিউল ইসলাম মোড়ল বুড়ো তার বাড়ির অদূরে  সরকারি রাস্তার পাশে থাকা ছোট-বড়  ৩ টি শিশির গাছ  ১৪ হাজার টাকা চুক্তিতে অগ্রীম ৪ হাজার টাকা নিয়ে চুকনগর বাজারের কাঠ ব্যাবসায়ী আব্দুল বারিক শেখ ও রবিউল ইসলামের   কাছে গাছগুলো বিক্রি করে দেন।
বিষয়টি জানাজানি হলে স্হানীয় কথিত এক সাংবাদিকের নেতৃত্বে সংঘবদ্ধ প্রতারক চক্র কাঠ ব্যবসায়ীদের কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবী করে। অন্যথায় গাছ কাটতে দেয়া হবেনা বলে হুমকি দেয়।
উপায়ন্তর না পেয়ে কাঠ ব্যবসায়ীরা ওই প্রতারক চক্রকে গত মঙ্গলবার ৫ হাজার টাকা দিয়ে আজ বুধবার কয়েক জন শ্রমিক নিয়ে গাছগুলো কাটতে শুরু করে।
বিষয়টি জানতে পেরে  উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে  স্থানীয় বয়ার সিং তহসিল অফিসের পক্ষে অফিস সহায়ক রেজাউল করিম মন্টু এবং মাগুরাঘোনা বিট পুলিশের কর্মকর্তা ঘটনাস্হলে উপস্হিত হয়ে গাছ কাটা বন্ধ করে দেন এবং কর্তনকৃত গাছগুলো হেফাজতে নেন।
এ দিকে ক্রয়কৃত গাছ কাটতে ব্যর্থ হলে কাঠ ব্যবসায়ী ওই কথিত সাংবাদিক ও প্রতারক চক্রের কাছে দেয়া ৫ হাজার টাকা ফেরত চাইতে গেলে তাকে অকথ্য ভাষায় গালি গালাজ এবং নানাবিধ হুমকি ধামকি দেন বলে কাঠ ব্যবসায়ীরা নিশ্চিত করেছেন।
সম্প্রতি গত কয়েক মাস ধরে মাগুরাঘোনা, আটলিয়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি জমির গাছ বিভিন্ন অজুহাতে এক শ্রেনির প্রভাবশালী ব্যক্তি কেটে সাবাড় করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ আইনগত ব্যবস্হা না নেয়ায় গাছ কাঁটার হিড়িক চলছে বলে অভিমত সাধারণ মানুষের।
গত ৩ মাস আগে আটলিয়া ইউনিয়নের চাকুন্দিয়া গ্রামের অছিম হালদার নামের এক যুবক রাস্তার গাছ কেটে বিক্রি কালে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নির্দেশে সাময়িক ভাবে গাছ কাটা বন্ধ রাখলেও পরবর্তিতে তা রাতারাতি সরিয়ে নেয়া হয়।
এমনি ভাবে প্রশাসনের হস্তক্ষেপে মাঝে মধ্যে গাছ কাটা বন্দ বা কর্তনকৃত গাছ জব্দ করলেও কিছু দিন পর এক শ্রেনির অসাধু ব্যক্তি বা কর্মচারীদের ম্যানেজ করে গাছ কাটা এবং সরিয়ে নেয় অপরাধীরা।
এ প্রসংঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ বলেন, গাছ কাটা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সার্ভেয়ার দ্বারা রাস্তার জমি পরিমাপ করা হবে।
গাছগুলো যদি ব্যক্তি মালিকানার জমির হয়ে থাকে তা হলে মালিককে দিয়ে দেয়া হবে।আর যদি সরকারি জায়গার হয় তা হলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেন নেয়া হবে।