ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

কাঠের তৈরী বঙ্গবন্ধুর ভাস্কর্যটি প্রতিবন্ধী সোবাহান প্রধানমন্ত্রীকে দিতে চান

প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ০১:৩৪ এএম

কাঠের তৈরী বঙ্গবন্ধুর ভাস্কর্যটি প্রতিবন্ধী সোবাহান প্রধানমন্ত্রীকে দিতে চান
কাঠের তৈরী বঙ্গবন্ধুর ভাস্কর্যটি প্রধানমন্ত্রীকে দিতে চান প্রতিবন্ধী সোবাহান । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন স্মৃতিময় করে রাখার জন্য ভাস্কর্য নির্মান করেছেন কাঠমিস্ত্রি আব্দুস সোবাহান শেখ (৩৫)। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ ভাস্কর্যটি উপহার দিতে চান। দিন রাত কঠোর শ্রম দিয়ে তৈরী করেছেন এ প্রতিকৃতি। বঙ্গবন্ধুর ভাস্কর্যটি রোববার( ৭ মার্চ) উপজেলা চত্বরে দর্শকদের জন্য উম্মুক্ত করা হয় । সোবাহান শেখ বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের মৃত. আব্দুল আজিজ শেখের ছেলে। ছোট সময়ে তার পিতার কাছে ৭ মার্চের ভাষন ও স্বাধীনতা যুদ্ধের কথা শুনে তিলে তিলে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা জন্ম নেয় তাঁর হৃদয়ের গভীরে। সেই স্বপ্নকে মনে প্রানে লালন করতে থাকেন। সেই স্বপ্ন থেকেই তিনি কাঠ দিয়ে তৈরী করেছেন ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের ভাষ্কর্য। দীর্ঘ ১ বছর ৩ মাস ধরে নিজের কায়িক পরিশ্রম দিয়ে তৈরি করেছেন বঙ্গবন্ধুর এ ভাষ্কর্য। প্রতিদিন রাত ২/৩ টা পর্যন্ত তাঁর হাতের নিপুন কাজ ও রং তুলি দিয়ে সাজিয়েছেন এ ভাষ্কর্য। হতদরিদ্র প্রতিবন্ধী সোবাহান শেখ পেশায় একজন কাঠমিস্ত্রি। প্রতিবন্ধী ভাতা প্রাপ্ত। এ ভাষ্কর্য তৈরি করতে ৮/৯ সিএফটি রেইনট্রি কাঠ ব্যবহার করেছেন। উচ্চতা ৭ ফুট। তিনি এ ভাষ্কর্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চান। এ প্রতিকৃতি দেখার জন্য দর্শনার্থীরা ভিড় জমায়। উপজেলা পরিষদ , উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা এ বছরে তার তৈরী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন সরকারী কিংবা বেসরকারী কোন পৃষ্ঠপোষকতা ছাড়াই বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরী করার জন্য সোবাহান শেখকে ধন্যবাদ জানান। হাজার হাজার লোক, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিকৃতি দেখে ভূয়সী প্রশংসা করেন। উপজেলা চেয়ারম্যান, জেলা প্রশাসকের মাধ্যমে বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরে অবহিত করা হবে বলে তিনি জানান।