ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

ভরাট হওয়া হাকালুকি হাওর, জুড়ী ও সোনাই নদী খনন করা হবে

প্রকাশিত: ০৭ মার্চ ২০২১, ১২:২১ এএম

ভরাট হওয়া হাকালুকি হাওর, জুড়ী ও সোনাই নদী  খনন করা হবে
বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, একটি সোনার বাংলা গড়তে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, তা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন। বাংলাদেশ এখন উন্নয়নশীল রাস্ট্রের তালিকায়। শেখ হাসিনার বিরুদ্ধে আজও ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের আহ্বান জানান। মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ও  উদ্যোগে আজ প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছেছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ গড়বেন, সেদিন খালেদা জিয়া বলেছিলেন, এটা আবার কি? বর্তমান বাস্তবতা হলো-  বড়লেখা থেকে মুক্তিযোদ্ধা সিরাজ ভাই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন। এটা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কারণে সম্ভব হয়েছে। মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেন, ২০৪১ সালে শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত দেশ হিসেবে পরিণত হবে ইনশাআল্লাহ। তিনি  স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ এবং প্রধানমন্ত্রীর উন্নয়ন কাজে সহযোগিতার লক্ষ্যে  সমাজ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। মন্ত্রী  বক্তব্যে তার নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যে বলেন, হাকালুকি হাঁওর, জুড়ী নদী, সোনাই নদী ভরাট হয়ে পরিবেশ বিনষ্ট হয়েছে। আমরা পর্যায়ক্রমে সব নদী খনন করব।  তিনি  ভূমিদস্যদের সতর্ক করে বলেন, পরিবেশ রক্ষা করতে টিলা কাটা যাবেনা। টিলা কাটায় সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রসাশন কঠোর ব্যবস্থা নিবে। ৫ মার্চ, শুক্রবার, বিকেল ৫ টায় জেলা পরিষদ মিলনায়তন বড়লেখায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এড. জিল্লুর রহমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব সালেহ আহমদ জুয়েল এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন,  বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি  নির্মল রঞ্জন গুহ। উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ময়নুল হকের কোরআন তিলাওয়াতের মাধ্যমে  সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হক। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, সেচ্ছাসেবকলীগ আওয়ামীলীগের একটি ব্যতিক্রমধর্মী সংগঠন।শেখ হাসিনা সেবা করছেন,আর আমরা তার ভ্যানগার্ড হিসেবে কাজ করছি। সেচ্ছাসেবকলীগের প্রতি আকৃষ্ট হচ্ছে। সারা দেশে সেচ্ছাসেবকলীগ একটি সু সংগঠিত সংগঠন। দীর্ঘদিন আওয়ামীলীগ ক্ষমতায় আছে। এই ধারাকে ধরে রাখতে সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের সেবার মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে। নেতৃবৃন্দ কে উদ্দেশ্য করে বলেন,যারা দলের জন্য কাজ করে তাদেরকে মুল্যায়ন করতে হবে। তৈলবাজদের কে প্রতিহত করতে হবে।যার কাজ ভালো তাকে দলে মুল্যায়ন করবেন। চেহারা দেখে তৈলবাজদেরকে প্রশ্রয় দিবেন না। নির্মল রঞ্জন গুহ  নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন,যারা দলের জন্য কাজ করে তাদেরকে মুল্যায়ন করতে হবে। তৈলবাজদের কে প্রতিহত করতে হবে। চেহারা দেখে তৈলবাজদেরকে প্রশ্রয় দিবেন না। এখন স্যোশাল মিডিয়ার যুগে আপনারা দলের কোনো নেতাকর্মীকে নিয়ে ফেইসবুকে লেখালেখি করবেন না। এ ব্যাপারে সেচ্ছাসেবকলীগ কঠোর ব্যবস্হা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড ফেইসবুক সোস্যাল মিডিয়ায় তুলে ধরবেন। সম্মেলনে বিশেষ অতিথির  বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি  সুব্রত পুরকায়স্থ, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, উপ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন,উপ প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্বা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মুক্তিযোদ্বা সিরাজ উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর,বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বী। উপস্থিত ছিলেন কমলগন্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আজাদুর রহমান আজাদ পিপি, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন কয়েছ,মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মিন্টু, সুনামগন্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অনু, বড়লেখা পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি ও জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কিশোর রায় চৌধুরী মনি, যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাহবুব আলম জলিল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকারিয়া, উপজেলা তাঁতীলীগের আহবায়ক মহি উদ্দিন গোলজার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিফতা উদ্দিন। সভা শেষে বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নবগঠিত কমিটির সভাপতি হিসাবে এড. জিল্লুর রহমান  ও ফরহাদ আহমদ কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।