ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

নিসচা বড়লেখা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

প্রকাশিত: ০১ মার্চ ২০২১, ০১:২১ এএম

নিসচা বড়লেখা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
নিরাপদ সড়ক চাই (নিসচা) এর বড়লেখা উপজেলা শাখার ৩৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচা'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব সৈয়দ এহসানুল হক কামাল ২০২১- ২২ সালের জন্য নবগঠিত এই কমিটির অনুমোদন দেন। তাহমীদ ইশাদ রিপন কে সভাপতি ও আইনুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে উক্ত কমিটি অনুমোদন করা হয়। অনুমোদনের কপি নিসচা কেন্দ্রীয় কার্যালয়ে নিসচা উপজেলার শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ সভাপতি মার্জানুল ইসলাম ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের হাতে তুলে দেন নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির মহাসচিব সৈয়দ এহসানুল হক কামাল,কেন্দ্রীয় অর্থ সম্পাদক আসাদুর রহমান আসাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসাইন, আন্তর্জাতিক সম্পাদক মিরাজুল মঈন জয় সহ প্রমূখ। কমিটিতে স্থানপ্রাপ্তরা হলেন, সহ সভাপতি মার্জানুল ইসলাম ,আব্দুর রহমান ,আব্দুল আজিজ , সহ সাধারণ সম্পাদক নোমান উদ্দিন, সিরাজুল ইসলাম শিরুল,আমান হাসান, অর্থ সম্পাদক মাওলানা মাছুম আহমদ , সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ ,দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, অফিস সম্পাদক রাসেল আহমদ, প্রচার সম্পাদক নুরে আলম মোহন ,প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন , আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া , সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম ,সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম , যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম , কার্যকরী সদস্য কেফায়েত উল্লাহ, রাকিবুল হাসান, রোকসানা বেগম, রেদওয়ান আহমদ, সাব্বির আহমদ, হাফিজুর রহমান, মোঃ আছাদ উদ্দিন, ছারওয়ার আলম, ওলিউর রহমান, মোঃ দেলোয়ার, সুমন বৈদ্য, নিরঞ্জন দেবনাথ নিলু, মোঃ ছায়েদ হোসেন, রহিমা বেগম, জাহেদ আহমদ, এমদাদুল ইসলাম, রাসেল আহমদ মাছুম, আব্দুল মুমিন, আবু বকর৷ উল্লেখ্য, নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার ২০২০ -২১ সালের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ২০২১-২২ ও ২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৩৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি, ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ১৫ সদস্য বিশিষ্ট পৃষ্ঠপোষক কমিটির পূর্ণাঙ্গ অনুমোদন প্রদান করা হয়।