ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ছিগামহল আল আযহার দারুল কোরআন মাদ্রাসায় আর্থিক অনুদান দিয়েছে বড়লেখা ফাউন্ডেশন ইউকে এবং ইউএস    

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৫:০১ এএম

ছিগামহল আল আযহার দারুল কোরআন মাদ্রাসায় আর্থিক অনুদান দিয়েছে বড়লেখা ফাউন্ডেশন ইউকে এবং ইউএস    
বড়লেখা ফাউন্ডেশন ইউকে এবং ইউএসএ  বড়লেখার ছিগামহল আল আযহার দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় এক লক্ষ বিশ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছে। ২৭ ফেব্রুয়ারি  শনিবার বড়লেখা ফাউন্ডেশন ইউকে এবং ইউএসএ  এর পক্ষ থেকে এই  অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ উপলক্ষে  মাদ্রাসার হল রুমে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান এবং বড়লেখা মোহাম্মদিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন। অনুষ্ঠানে  প্রধান অতিথি  ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর শুভাকাঙ্ক্ষী, সিলেট প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল কাদের তাপাদার। স্বাগত বক্তব্য রাখেন বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর শুভাকাঙ্ক্ষী শামীম আহমেদ।মাদ্রাসার পক্ষ থেকে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি জনাব আহমদ মর্তুজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, বড়লেখা সমিতি সিলেটেের উপদেষ্টা  এ আর শাহীন, নারী শিক্ষা অনার্স কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এম এ হাসান, ভট্টশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  জাহাঙ্গীর আলম লস্কর, বড়লেখা সমিতি সিলেট এর সহ-সাংগঠনিক সম্পাদক  সোহেল আহমেদ, সাংবাদিক জুলফিকার তাজুল,গণমাধ্যম কর্মী আতাউর রহমান। যুক্তরাজ্য প্রবাসী ও বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর  শুভাকাঙ্ক্ষী  খলিলুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র শুভাকাঙ্খী এবং বিশিষ্ট ব্যবসায়ী  কামরুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী  নাজমুল ইসলাম, সংগঠনের শুভাকাঙ্ক্ষী করিম মো. কারিন,তানিম আহমেদ,মাহফুজুর রহমান,সাফোয়ান ইকবাল, শাহরিয়ার ইকবাল, কামাল আহমেদ প্রমুখ। বক্তাগণ বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর সামাজিক ও মানবিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সকল মানব কল্যাণমূলক কার্যক্রমে আগামীতে সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান পরবর্তী বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র শুভাকাঙ্ক্ষী ও দাতা শেখ ফারহানা মালিকের প্রয়াত  ড. শেখ ইউনুস এর মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত সুধীসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।