ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

ধর্মপাশায় পাথর হ্যান্ডট্রলির চাপায় এক শিশুর মৃত্যু, চালক আটক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৬ পিএম

ধর্মপাশায় পাথর হ্যান্ডট্রলির চাপায় এক শিশুর মৃত্যু, চালক আটক
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী মহিষখলা বাজারে পাথরভর্তি হ্যান্ডট্রলির চাপায় তামজিদ নামের ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। হ্যান্ডট্রলির চালককে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ । নাম তার সাইফুল (২০)। তার বাড়ী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তেরগড় রতনপুরের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে। এ মৃত্যুর খবরে আত্বীয় স্বজনদের কান্নার আহাজারি এবং সাউদপাড়া গ্রামের মানুষের মাঝে শোকের মাতম। এক মাত্র সন্তান ছেলেকে হারিয়ে বাবা মা প্রায় বাকরূদ্ধ ও পাগলপ্রায় হয়ে গেছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তামজিদ ওই ইউনিয়নের সাউদপাড়া গ্রামের মহিষখলা বাজারের মুদি দোকানি মুহাম্মদ ওয়াসিম মিয়ার একমাত্র সন্তান ছেলে। স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে শিশু তামজিদ তার মার কাছে বায়না ধরে বলে আমি দোকানে যাব, আমি বাবার কাছে যাব। পরে মা দোকানের কর্মচারি ওয়াসিম (২৫) এর সাথে তামজিদকে যেতে বলে। দোকানে যাওয়ার পথে বাগলি থেকে আসা পাথরভর্তি হ্যান্ডট্রলি তাকে চাপা দেয়। ঘটনাস্থলে শিশু তামজিদ মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনাস্থল থেকে পালাতে চেষ্টা করে চালক । পরে ওই এলাকার জনতা তাকে ধাওয়া করে আটকিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেন। বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ৫২ বাংলা টিভিকে জানান, পাথর হ্যান্ডট্রলির চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। পাথর হ্যান্ডট্রলি জব্দ করে চালক সাইফুলকে মধ্যনগর থানা পুলিশ হেফাজতে নিয়েছেন। মধ্যনগর থানার ওসি নির্মল দেব স্থানীয় সাংবাদিকদের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।