ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

রাজনগরের বর্ষিয়ান রাজনীতিবিদ আছকির খান আর নেই

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০১:০১ এএম

রাজনগরের বর্ষিয়ান রাজনীতিবিদ আছকির খান আর নেই
ষাটের দশকের মৌলভীবাজার জেলার অন্যতম ছাত্রলীগ নেতা , বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর,বীর মুক্তিযোদ্ধা, রাজনগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও প্রবীন আওয়ামীলীগ নেতা আছকির খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বর্ষীয়ান এই রাজনীতিবিদের বাড়ি রাজনগর উপজেলার কর্নিগ্রামে। ২৬ ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯:৪০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।মৃত্যৃকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মরহুম আছকির খান বঙ্গবন্ধুর অত্যন্ত স্নেহভাজন ছিলেন। ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ৬৬-৬৯-৭০ এর বঙ্গবন্ধুর রাজনৈতিক  বার্তা তৃণমূলে ছড়িয়ে দিতে তিনি নিজ জেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ৭১-এ  হাওর, পাহাড় আর সমতলের  জনপদ থেকে মুক্তিযোদ্ধা রিক্রুটমেন্ট সহ  মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ গ্রহন করেন।  যুদ্ধাবস্থায় তাঁর পাশে বোমা বিস্ফোরণের ফলে তাঁর একটি কান দূর্বল হয়ে যায়। মরহুম আছকির খান বঙ্গবন্ধুর কাছে থেকে সরাসরি ৭৪ সালে রাজনগর উপজেলা আওয়ামীলীগের দায়িত্ব প্রাপ্ত হন । তখন তার বয়স ছিল ২৫ বছর। এরপর থেকে টানা ৩৪ বছর তিনি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন।২০২০ সালের উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেন। বিশিষ্ট এই রাজনীতিবিদ ৭৫ সালের ১৫ই আগস্টের বঙ্গবন্ধু হত্যার পর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গ্রেফতার হন এবং অক্টোবরের ২৭ তারিখ মুক্ত হন। ৩রা নভেম্বর জেল হত্যাকান্ডের পর মৌলভীবাজার সদরে গায়েবানা জানাজার  মধ্য দিয়ে তাৎক্ষণিক প্রতিবাদের হাতেগোনা উপস্থিতিদের একজন ছিলেন এই মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ। এছাড়াও  স্বৈরাচার বিরোধী উত্তাল ৮৮ সালেও গ্রেপ্তার সহ অসংখ্য রাজনৈতিক জুলুম- নিপীড়নের মধ্যেও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তৃণমূল মানুষের জন্য আমৃত্যু কাজ করেছেন। ২৯ ফেব্রুয়ারি শনিবার বিকাল তিনটায় রাস্ট্রিয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দফন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে  যুক্তরাজ্য ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জাকির আখতারুজ্জামান। সদালাপী, হাস্যজ্জল, সৎ ও অত্যন্ত বিনয়ী আছকির খানের মৃত্যু‌তে রাজনগর উপজেলায় শো‌কের ছায়া নে‌মে এ‌সে‌ছে।তিনি সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপির ঘনিষ্ঠ সহচর ছিলেন । মৃত্যুকালে তিনি  স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ৫২বাংলার নিয়মিত লেখক  ও অনলাইন এ্যাক্টিভিস্ট,যুক্তরাজ্যবাসী জাকির আখতারুজ্জামান এর পিতা বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আছকির খান এর মৃত্যুতে ৫২বাংলা পরিবার গভীর শোক প্রকাশ করেছে। আল্লাহর কাছে মরহুমের পরকালীন শান্তি কামনা ও তাঁর শোক সন্তপ্ত পরিবারকে  শোক সইবার শক্তি দানের প্রার্থনা করছে এবং পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।