ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

বিএনপির  ৭ই মার্চ পালনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সুলতান মনসুর

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৮ পিএম

বিএনপির  ৭ই মার্চ পালনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সুলতান মনসুর
বিএনপির ৭ ই মার্চ পালনের সিদ্ধান্ত কে রাজনীতিতে ইতিবাচক বার্তা বহন করে বলে মনে করেন জাতীয় সংসদ সদস্য ডাকসুর সাবেক ভিপি,ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। ৫২বাংলা  প্রতিবেদকের সাথে আলাপ কালে তিনি বলেন ৭৫ পরবর্তী সময়ে জয় বাংলা, বঙ্গবন্ধু,স্বাধীনতা এই শব্দ গুলো মুছে দেয়ার এমন কোনো ষড়যন্ত্র নেই যা করা হয়নি। কিন্তু সেই ধারা থেকে বেরিয়ে ঐতিহাসিক সত্যকে মেনে নিয়ে ইতিবাচক রাজনীতির ধারায় বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর এই প্রত্যাবর্তন সাধুবাদ পাওয়ার দাবী রাখে। সুলতান মোহাম্মদ  মনসুর আহমদ এমপি আরো বলেন, সবাই ইতিহাসের সত্যতা মেনে নিয়ে রাজনীতি করলে দেশ ও জনগণের মঙ্গল হবেই। উল্লেখ্য শপথ পরবর্তী জাতীয় সংসদে প্রদত্ত ভাষণে দুই বছর আগেই এই জাতীয় নেতা বলেছিলেন, ‘জয়বাংলা ও জাতির জনকের বিষয়টি মেনে নিয়েই রাজনীতি করতে হবে। বিএনপিকেও রাজনীতি করতে হলে বিষয়টি মেনে নিতে হবে।’ সংসদে তিনি বলেন, রাজনীতিতে শত মত, শত পথ থাকতে পারে। দলমতের পার্থক্য থাকতে পারে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যার যার মত প্রকাশ করবে। কিন্তু জয় বাংলা ও জাতির জনকের বিষয়ে কোনো আপস নাই।

জাতির জনকের আদর্শের প্রতি অকুণ্ঠ আস্থাশীল জাতীয় নেতা ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মহান মুক্তিযুদ্ধ ও জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ তিনি সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহন করেন।