ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ৬ষ্ট বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৫০ এএম

বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ৬ষ্ট বর্ষপূর্তি উদযাপন
[youtube]2DZk_iVooYo[/youtube] শনিবার (২০শে ফেব্রুয়ারি) বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল (বিবিসিজিএইচ)-এর ৬ষ্ট বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে যুক্তরাজ্যের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচার মাধ্যম চ্যানেল এস-এর সহযোগিতায় বিনামূল্যে ক্যান্সার আক্রান্ত রোগীদের পেলিয়েটিভ সেবা ও বিধবাগনকে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০১৫ সালের ২০শে ফেব্রুয়ারি বিবিসিজিএইচ-এর ঐতিহাসিক আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ৬ষ্ট বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন সেবা কার্যক্রম ও সার্বিক সাফল্যের পাশাপাশি হাসপাতাল কর্তৃক চলমান বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসক কর্তৃক চিকিৎসা সেবা, বিনামূল্যে পরীক্ষা–নিরীক্ষা ও ঔষধ প্রদান কার্যক্রম সম্পর্কে অথিতিবৃন্দ ও দায়িত্বশীলগন তাঁদের বক্তব্য তুলে ধরেন। বিশেষ করে করোনা কালীন দূর্যোগ মুহুর্তে হাসপাতাল কর্তৃক চলমান বিনামূল্যে চিকিৎসা সেবারও প্রশংসা করেন। বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের কান্ট্রি ডাইরেক্টর তোফায়েল খান -র সভাপতিত্বে দিনব্যাপী পরিচালিত উক্ত চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিবিসিজিএইচ-এর অন্যতম উপদেষ্ঠা সাবেক সিভিল সার্জন ও বিয়ানীবাজার জনকল্যান সমিতির চেয়ারম্যান ডাঃ ফয়েজ আহমদ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব আতাউর রহমান খান, বিবিসিজিএইচ-এর অন্যতম উপদেষ্ঠা আলহাজ্ব বুরহান উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা প্যানেল চেয়ারম্যান রোকশানা বেগম লিমা, হাসপাতালের কোর্ডিনেটর, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর-এর সভাপতি জাকির হোসাইন খান, চ্যানেল এস সিলেট ব্যুরো প্রধান মইন উদ্দিন মন্জু, চ্যানেল এস বিয়ানীবাজার প্রতিনিধি এম হাসানুল হক উজ্জ্বল, বিয়ানীবাজার জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সল, বিয়ানীবাজার টাইমস এর ভারপ্রাপ্ত  সম্পাদক তোফায়েল আহমেদ, নিরাপদ চিকিৎসা চাই আন্দোলনের বিয়ানীবাজার শাখার সাধারণ সম্পাদক কফিল উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ ও মিডিয়া কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিবিসিজিএইচ-এর সিইও এন্ড এমডি এম সাব উদ্দিন, অন্যতম ট্রাস্টি আলহাজ্ব মনজুরুস সামাদ চৌধুরী এবং বিবিসিজিএইচ-এর মার্কেটিং ডাইরেক্টর ফরহাদ হোসাইন টিপু যুক্তরাজ্য থেকে ভিডিও চিত্রের মাধ্যমে তাঁদের শুভেচ্ছা ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে অথিতিবৃন্দ তাঁদের বক্তব্যে এই হাসপাতাল ও হাসপাতালের সাথে সম্পর্কিত সকল উদ্যোক্তা, পরিচালকবৃন্দের প্রশংসা করে বলেন যে, যেখানে সারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো ক্যান্সার হাসপাতাল ও এই রোগের বিষয়ে হিমশিম খাচ্ছে, সেখানে আমাদের এই দেশে একটি উপজেলা পর্যায়ে এই ধরনের একটি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান নির্মাণের প্রয়াস সত্যিই প্রশংসার দাবীদার, আমাদের সকলের সার্বিক সহযোগিতাই এই হাসপাতালকে একটি কার্যকরি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে। দিনব্যাপী পরিচালিত উক্ত চিকিৎসা সেবা ক্যাম্পে প্রায় শতাধিক বিধবা রোগী ও সেবা প্রার্থীগনকে চিকিৎসা সেবা এবং খাদ্য সামগ্রী প্রদান করা হয় এবং বিবিসিজিএইচ কর্তৃক পরিচালিত ক্যান্সার হেল্প ডেস্কের তত্বাবধানে পরিচালিত ক্যান্সার আক্রান্ত রোগীগণকে পেলিয়েটিভ সেবা ও বিশেষ সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য যে, বিবিসিজিএইচ কর্তৃক পরিচালিত ক্যান্সার হেল্প ডেস্কের তত্বাবধানে প্রায় অর্ধ শতাধিক ক্যান্সার আক্রান্ত রোগী চিকিৎসা সহায়তার পাশাপাশি বিভিন্ন ধরণের সেবা গ্রহন করছেন।