ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

সিলেটে সীমান্তহাটের স্থান নিয়ে নির্ধারণ জটিলতা: দ্বিতীয়বার পতাকা বৈঠক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০২:১১ এএম

সিলেটে সীমান্তহাটের স্থান নিয়ে নির্ধারণ জটিলতা: দ্বিতীয়বার পতাকা বৈঠক
বিয়ানীবাজার উপজেলায় সিলেট জেলার তৃতীয় সীমান্ত হাটের জায়গা পরিদর্শনের লক্ষ্যে বাংলাদেশ-ভারতের প্রশাসনের দায়িত্বশীলবৃন্দ আলোচনা সভা করেছেন। মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রামের সীমান্তবর্তী এলাকার প্রস্তাবিত সীমান্ত হাটের জায়গা পরিদর্শন করেন তারা। তবে দুই দেশের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ স্থান নির্ধারণ নিয়ে দ্বিমত পোষণ করলে বিষয়টি উভয় দেশের ঊর্ধ্বতন মহলে যাচ্ছে বলে জানা গেছে। বিয়ানীবাজার সীমান্ত হাট বসানোর লক্ষ্যে মুড়িয়া এলাকার নওয়াগ্রামের সীমান্ত পিলারের (১৩৬৩-১৩৬৪) মধ্যবর্তী নো ম্যান’স ল্যান্ডে বাংলাদেশ-ভারত যৌথ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় দু দেশের প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে অতিরিক্ত সিলেট জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাহফুজুর রহমান, এএসপি আমিনুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি মাহবুব, সহকারি কমিশনার (ভূমি) মুশফিকুন নূর , বিজিবি ৫২ ব্যাটালিয়নের এডি মুমিনুল ইসলাম, বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়, মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের, নওয়াগ্রাম বিজিবি ফাঁড়ির ইনচার্জ নায়েজ সুবেদার আবদুল হামিদ উপস্থিত ছিলেন। জানা যায়, সীমান্ত হাটে কাপড়, সাবান, মসলা, শিশুদের জিনিসপত্র, গৃহস্থালির নানা জিনিসপত্র, তেল, ঘি, মশার কয়েল, প্লাস্টিকের আসবাব, সিরামিকস ও কসমেটিকস সামগ্রী বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও ভারতের সর্বোচ্চ ৫০ জন করে মোট ১০০ জন ব্যবসায়ী সীমান্ত হাটে পণ্য বিক্রি করতে পারবেন। হাট ঘিরে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সপ্তাহের রোব ও বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে সীমান্ত হাটের কার্যক্রম। সীমান্ত হাটে ক্রয়-বিক্রয়ের জন্য জেলা প্রশাসন থেকে ক্রেতা-বিক্রেতার পরিচয়পত্র ইস্যু করা হবে। হাটে প্রবেশের জন্য উভয় দেশের দুই দিকে দুটি গেট থাকবে। এছাড়া থাকবে ওয়াচ টাওয়ার, শৌচাগার ও নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী মাহবুব বলেন, হাটের স্থান নির্ধারণ নিয়ে দুই দেশ একমত না হওয়ায় বিষয়টি উর্ধ্বতন দায়িত্বশীলদের জানানো হবে।