ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

সুন্দরবনে থামছেনা হরিণ শিকার, ৪২ কেজি মাংসসহ আটক ২

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৫:২৯ এএম

সুন্দরবনে থামছেনা হরিণ শিকার, ৪২ কেজি মাংসসহ আটক ২
বাগেরহাট জেলার, পূর্ব সুন্দরবন বিভাগে থামছেনা হরিণ শিকার। বাগেরহাটে মাত্র তিন দিনে ৪টি মাথাসহ ১০৯ কেজি হরিণের মাংস ও ৫ জন চোরা শিকারীকে আটক হয়েছে। সোমবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলার বগুড়া ব্রীজের কাছ থেকে ৩টি মাথা ও ৪২ কেজি হরিণের মাংসসহ বাবা ও ছেলে ,দুই চোরা শিকারীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটক দুই চোরা শিকারী হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার গোবিনাথপুর গ্রামের জুমাতুল্লা শেখের ছেলে আব্দুর রহমান শেখ (৫২) ও আব্দুর রহমান শেখের ছেলে মোস্তাকিন শেখ (২৭)। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহমুদ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং কালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট ডিবি পুলিশের ওসি সুরেশ চন্দ্র হালদার ও এসআই গাজী ইকবারের নের্তৃত্বে সোমবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলার বগুড়া ব্রীজের কাছে অভিযান চালিয়ে ৩টি মাথাসহ ৪২ কেজি হরিণের মাংসসহ সুন্দরবনের চোরা শিকারী আব্দুর রহমান শেখ ও মোস্তাকিন শেখকে আটক করা হয়। আটক দুই চোরা শিকারী নামে রামপাল থানায় মামলা দায়ের করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এরআগে রবিবার দিবাগত রাত সাড়ে ১০টায় বাগেরহাটের শরণখোলা উপজেলার পূর্ব সুন্দরবন সংলগ্ন রসুলপুর বেড়িবাঁধের কাছে দাসের ভারানি এলাকা থেকে ২০ কেজি হরিণের মাংসসহ মিলন মোড়ল (৩৫) নামের এক চোরা শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। শনিবার রাতে বাগেরহাটের মোংলার উপজেলার দিগরাজ বাজার এলাকা থেকে ৪৭ কেজি মাংস ও একটি হরিণের মাথাসহ ৩ চোরা শিকারীকে আটক করে মোংলা পশ্চিম কোস্টগার্ড।