ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

গোলাপগঞ্জে মেয়র প্রার্থী রাবেলের মিছিল পরবর্তী শেষ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১, ০৩:০২ এএম

গোলাপগঞ্জে মেয়র প্রার্থী রাবেলের মিছিল পরবর্তী শেষ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ (সিলেট) পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও মেয়র প্রার্থী আমিনুল ইসলাম রাবেলের শেষ নির্বাচনী পথসভা গত বুধবার (২৭ জানুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লা থেকে জগ মার্কার কর্মী সমর্থকরা বিকেল ২টার পর থেকে ৫নং ওয়ার্ডের দাড়িপাতন চত্তরে সমবেত হতে থাকেন। সেখান থেকে হাজার মানুষের সমাগমে এক বিরাট মিছিল বের করা হলে মিছিলটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে চৌমুহনীতে এসে পথ সভায় মিলিত হয়। এসময় মেয়র প্রার্থী আমিনুল ইসলাম রাবেল বলেন, আমি উপ নির্বাচনে জয়ী হয়ে মাত্র দুবছর সময় পেয়েছি। এসময়ের মধ্যে যে বরাদ্দ পেয়েছি তা সব ওয়ার্ডের কাউন্সিলারদের পরামর্শের আলোকে সমভাবে বন্টন করে উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আমার দায়িত্ব কালীন সময়ে কোন ওয়ার্ডের নাগরিকগন বৈষম্যের শিকার হননি। আমি নির্বাচিত হলে আগামীতেও সমভাবে সকল ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাব। অতীতে ট্রেড লাইসেন্সের জন্য ব্যবসায়ীরা নানা ভাবে ভোগান্তির শিকার হয়েছেন। মাসের পর মাস পৌরসভায় গিয়েও ট্রেড লাইসেন্স পাননি। আমি দায়িত্ব লাভের পর এক দিনের মধ্যে ব্যবসায়ীদেরকে ট্রেডলাইসেন্স দেয়ার ব্যবস্থা করেছি। রাবেল বলেন, আগামীতে সুযোগ পেলে সবার সহযোগীতা নিয়ে গোলাপগঞ্জ পৌরসভাকে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, অপরাধ মুক্ত একটি মডেল পৌরসভা গড়ে তুলব। এছাড়া পৌর এলাকার নাগরিকদের সুবিধার জন্য একটি পৌর গুরুস্থান ও একটি এ্যম্বুলেন্সের ব্যবস্থা করবেন বলে তিনি ঘোষণা দেন। গোলাপগঞ্জের ৪ হাজার পরিবারকে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগের কথা উল্লেখ করে বলেন ইতিমধ্যে এ প্রকল্পের জন্য সরকার ২৫ কোটি টাকা বরাদ্দ করেছে। আগামীতে সুযোগ পেলে এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সমাজের বিশুদ্ধ পানি সমস্যা সমাধান করবেন বলে জানান। উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আগামী ৩০ জানুয়ারী জগ মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সবার প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, আমার পৌর এলাকায় কোরআন এবং নবীর বিরুদ্ধে কোন কটুক্তিকারীর স্থান নেই। এখানে রাজনীতির কোন স্থান নেই। যে যেই দলই করিনা কেন নবী এবং কোরআন ব্যাপারে আমি অতীতের ন্যায় সকল ধর্মপ্রান মানুষের কাতারে থেকে শক্ত হাতে প্রতিহত করেছি এবং করব। আমি আলিম উলামাদের সম্মান করি। উনারা আমার মাথার তাজ হয়ে থাকবেন। পৌর এলাকার বিশিষ্ট মুরব্বি চান মিয়ার সভাপতিত্বে ও রাসেল আহমদের সঞ্চালনায় গোলাপগঞ্জ পৌর এলাকার বিশিষ্ট জনের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা সাদিকুর রহমান, আব্দুল মালিক, সেমুয়েল হোসেন চৌধুরী সামু, আজমল আলী , রাহেল আহমদ চৌধুরী, এনায়েত করিম খোকন । পথ সভা শেষে মোনাজাত করেন হযরত বশির আহমদ শায়খে বাঘার ছাব (র.) এর ছাহেবজাদা হাফিজ খলিল আহমদ।