ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

গোলাপগঞ্জে মেয়র এবং কাউন্সিলার প্রর্থীদের সাথে রিটার্নিং অফিসারের মতবিনিয়

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২১, ০৪:৩৫ এএম

গোলাপগঞ্জে মেয়র এবং কাউন্সিলার প্রর্থীদের সাথে রিটার্নিং অফিসারের মতবিনিয়
গোলাপগঞ্জ (সিলেট) পৌরসভা নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হবে। ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করেছে। প্রত্যেকটা ভোট কেন্দ্রে ফেয়ার ইলেকশন হবে৷ জনগণ যে প্রার্থীকে বিজয়ী করবে তাকেই বিজয়ী ঘোষণা করা হবে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আমরা শুনতে পাচ্ছি কে বা কারা একটি একটি অপপ্রচার চালাচ্ছে যে সিলেটে নিয়ে নাকি ভোট গণণা হবে। এ ধরনের মিথ্যা তথ্যে বিভ্রান্ত হবেন না। প্রতিটি কেন্দ্রেই ভোট গণণা করা হবে এবং উপজেলায়ও ফলাফল ঘোষণা করা হবে। এছাড়াও বিজয়ী প্রার্থীর গেজেট সিলেটস্থ রির্টানিং কর্মকর্তার অফিস থেকে দেওয়া হবে। নির্বাচনে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে চার স্তরের নিরাপত্তা থাকবে। বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। সহকারী রির্টানিং কর্মকর্তা ও গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ওসি (তদন্ত) আবুল কাসেম, এস আই আশীষ চন্দ্র তালুকদার। এছাড়াও গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের নৌকার মেয়র প্রার্থী মোঃ রুহেল আহমদ, ধানের শীষের গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল , সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু সহ পুরুষ কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীগণ উপস্থিত ছিলেন।