ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি

আমি গর্বিত ছাত্রলীগকে নিয়ে: শেখ হাসিনা

প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২১, ০২:০১ এএম

আমি গর্বিত ছাত্রলীগকে নিয়ে: শেখ হাসিনা
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমি সত্যি গর্বিত ছাত্রলীগকে নিয়ে। যখন আহ্বান করলাম, আমাদের ছাত্রলীগের ছেলেরা নেমে পড়ল ধান কাটতে। আমাদের কৃষক লীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারাও নেমেছে কিন্তু তারাই পথ দেখিয়ে এগিয়ে যায়। আর এজন্যই ছাত্রলীগ বয়সেও আওয়ামী লীগ থেকে বড়। যখনি যে কথা বলেছি তোমরা সে কথা শুনছো। তোমাদেরকে আন্তরিক দোয়া আর্শীবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। সোমবার (৪জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি কেআইবি মিলনায়তনে যুক্ত ছিলেন। ছাত্রলীগ নেতাকর্মীদের জাতির পিতা লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়া চীন বইগুলো পড়ারও পরামর্শ দেন সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা। পাশাপাশি সিক্রেটস অব ডকুমেন্টস গ্রন্থের ১৪টা খন্ড প্রকাশ করা হবেএবং ইতোমধ্যে ছয়টা খন্ড বের হয়েছে সেগুলোও পড়ার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, আমরা মুজিববর্ষ উদযাপন করছি, আমাদের লক্ষ্যই ছিল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মধ্যে দেশকে দারিদ্র্যমুক্ত করবো। বাংলাদেশ অন্তত পক্ষে উন্নয়নের একটা পর্যায়ে যাবে। সে পর্যায়টা আমরা অর্জন করেছি। জাতির পিতা যুদ্ধবিধস্ত বাংলাদেশ গড়ে তুলে স্বল্পোন্নত দেশ হিসাবে তৈরি করে দিয়েছিলেন। আজকে স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। ২০২৪ সাল পর্যন্ত এটা ধরে রাখতে হবে। করোনাভাইরাসের কারণে আমরা কিছুটা থমকে গেছি। তবে আমি এইটুকু বলবো, সংগঠনটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই করোনা ভাইরাসে আমাদের ছাত্রলীগ অনবদ্য ভূমিকা রেখেছে। সেজন্য ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মীকে আন্তরিক ধন্যবাদ জানান সাংগঠনিক নেত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শেখ হাসিনা তার কারণ তুলে ধরে বলেন, যখনি যে কথা বলেছি তারা সে কথা শুনছে। তোমাদেরকে সেজন্য আন্তরিক দোয়া আর্শীবাদ জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদও জানাচ্ছি। সেই করোনা আক্রান্ত মানুষের আপন আত্মীয় স্বজন লাশ ফেলে দিয়ে চলে যাচ্ছে অথবা অসুস্থ হয়ে গেলে তাদের হাসপাতালে নিচ্ছে না, হাসপাতালে নিয়েতাদের চিকিৎসা দেয়ার ব্যবস্থা হচ্ছে না। আবার ছাত্রলীগের ছেলেমেয়েরা সেখানে চলে গেছে। মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের কাফন–দাফনের ব্যবস্থা করেছে, চিকিৎসার ব্যবস্থা করেছে।করোনাভাইরাসে মানুষ এমনি আতঙ্কগ্রস্থ হয়ে গিয়েছিল সবকিছু যখন বন্ধ হয়ে গেল, তখন সবাই তো হাত পাততে পারত না। তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া, রিলিফ পৌঁছে দেয়া, সে কাজটিও আমাদের ছাত্রলীগ করেছে। আমি সত্যি গর্বিত ছাত্রলীগকে নিয়ে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, পাশাপাশি যখন আহ্বান করলাম, আমাদের ছাত্রলীগের ছেলেরা নেমে পড়ল ধান কাটতে। সেই সাথে সাথে আমাদের কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ আওয়ামী লীগ তারাও নেমেছে কিন্তু আমি আগেই বললাম ছাত্রলীগ তো সবসময় অগ্রগামী দল। তারাই পথ দেখিয়ে এগিয়ে যায়। আর এই জন্যই ছাত্রলীগ বয়সেও আওয়ামী লীগ থেকে বড়, এটাও ঠিক। ছাত্রলীগ একটা অগ্রগামী দল হিসাবেই কাজ করে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সে কাজটা করে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। সেই সাথে সাথে আরেকটা দৃষ্টান্ত, সেটা কি? কোন কাজেই অবহেলার না। কোন কাজ ছোট না। আমরা ভাত খাই, খাবার খাই সে খাবারের ফসল ফলায় কৃষক। সেই কৃষককে তো অবহেলার চোখে দেখার বিষয় না। তারা তো আমাদের বেঁচে থাকার রসদ জোগায়। তাদের সম্মান অনেক বড়। ছাত্রলীগের ছেলেরা ধান কেটেছো, এটাই প্রমাণ হয়েছে, কোন কাজকে তোমরা ছোট করে দেখো নাই। যখনি নিজের গ্রামে যাবে, নিজের দেশে যাবে, কাউকে ছোট করে দেখবে না, কোন কাজকে ছোট করে দেখবে না। সব কাজেরই গুরুত্ব আছে। সব কাজেরই মূল্য আছে। এটাই মানতে হবে। এটাই দেখতেহবে। এটাই সবসময় নিজের আদর্শ হিসাবে নিতে হবে। বড় সে হতে পারে, যে নিজেকে ছোট করে দেখতে পারে। আর উপর দিকে তাকিয়ে চলতে গেলে হোঁচট খেতে হয়। সেজন্য মাটির দিকে তাকিয়ে চলতেহয়। এটা আমাদের বাবা–মা শিক্ষা দিয়েছেন, দাদা–দাদী শিক্ষা দিয়েছেন। তাই এসব বিষয় ছাত্রলীগের নেতাকর্মীদের মেনে চলার নির্দেশনা দেন তিনি।