ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

গোলাপগঞ্জে সাংবাদিকদে সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত ইউএনও গোলাম কবির

প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২১, ০৪:২৫ এএম

গোলাপগঞ্জে সাংবাদিকদে সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত ইউএনও গোলাম কবির
গোলাপগঞ্জে (সিলেট) কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির। মতবিনিময়কালে তিনি বলেন, সাংবাদিক সমাজ জাতির দর্পন। একটি সুন্দর সমাজ এবং ন্যায়ভিত্তিক সামাজিক ব্যবস্থা প্রতিষ্টায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সমাজ থেকে অন্যায় অবিচার দূর করতে সাংবাদিকরা অগ্রে কাজ করে থাকেন। তথ্য ভিত্তিক সংবাদ আমাদের সকলের কাম্য। আমার সকল ভাল কাজের সহযোগীতা করবেন। গোলাপগঞ্জ একটি স্বনামধন্য ঐতিহ্যবাহী জনপদ। এ উপজেলায় অনেক সম্ভাবনা রয়েছে। ইচ্ছা আছে, এগুলা নিয়ে আমরা কাজ করব। তিনি বলেন, আমাদের উপজেলায় যদি কোন বাচ্চা স্কুলে না যায় কিংবা ঝরে পড়ছে-- এরকম খবর পেলে আমরা বাচ্চাকে স্কুলমূখী করার জন্য কাজ করব। মুজিব বর্ষে কোন মানুষ গৃহহীন থাকবেনা এ অঙ্গীকার নিয়ে ও আমরা কাজ করব। মাদক, সন্ত্রাস, পাহাড়, টিলা কাটা সহ সমাজ বিনষ্টকারী কর্মকান্ডে আমাদের কোন আপোস থাকবেনা। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবিরের উদ্যোগে সোমবার ৪ জানুয়ারী সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সিনিয়র সহ সভাপতি রতন মণী চন্দ, সাধারন সম্পাদক ইউনুছ চৌধূরী, সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, সিনিয়র সাংবাদিক আব্দুল আহাদ, মাহফুজ আহমদ চৌধুরী, শহীদুর রহমান সুহেদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধূরী, সিনিয়র সাংবাদিক হারিছ আলী, সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক দফতর সম্পাদক ইমরান আহমদ, প্রেসক্লাব সহ- সাধারন সম্পাদক জাহেদুর রহমান, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাংবাদিক আজিজ খান, খালেদ হোসেন, সুলতান আবু নাছের, ছাকিব আল মামুন, জয় রায় হীমেল, আব্দুল আজিজ, অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পদক জাহিদ উদ্দিন, সাংবাদিক ফখরুল ইসলাম শাকিল , সাংবাদিক ফারহান মসুদ আফছর, সাইদুল ইসলাম মাহের, মেহেদী হাসান প্রমুখ।