ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তি করতে হলে মুক্তিযুদ্ধের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে’

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ০৬:৩২ এএম

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তি করতে হলে মুক্তিযুদ্ধের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে’
বাংলাদেশের জাতীয় বিজয় দিবসের ৪৯তম বার্ষিকী উদযাপন উপলক্ষে যুক্তরাজ্য জাসদ আয়োজিত ভার্চুয়াল সভায় জাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী এবং তথ্যমন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযুদ্ধা জননেতা হাসানুল হক ইনু এমপি এ কথা বলেন । যুক্তরাজ্য জাসদের বিজয় দিবসের এই ভার্চুয়াল সভায় তাঁর বক্তব্যের শুরুতে তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সাথে সাথে গভীর শ্রদ্ধার সাথে স্বরন করেন বাংলাদেশের স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে । তিনি বলেন, ৪৯তম বিজয় দিবসে বাংলাদেশে অনেক ঘাটতি আছে, অসম্পুর্নতা আছে। তাই সবকিছু মোকাবেলা করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে স্বাধীনতার সুবর্ন জয়ন্তির দিকে এগিয়ে যেতে হবে । তিনি বলেন, আমরা যখন আজ বিজয়ের ৪৯তম বার্ষিকী পালন করছি তখন সাথে সাথে পালন করছি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং বাংলাদেশ মোকাবেলা করছে বৈশ্বয়িক করোনা যুদ্ধ । তিনি বলেন, ‘৭১ এর পরাজিত শত্রু রাজনৈতিক অঙ্গন থেকে পিছু হঠেছে শুধু কিন্তু তাঁরা বিতাড়িত হয়নি এবং এখনও আত্মসমর্পন করেনি । তাই বাংলাদেশেকে রাজনৈতিক ভাবে অস্হিতিশীল করতে তাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে । এই রাজনৈতিক মোল্লারা কখনও পাকিস্হানের ভাড়াটি খেলোয়ার আবার কখনও বিএনপি জামাতের ভাড়াটে খেলোয়ার হয়ে বাংলাদেশের সংবিধানের বিরোদ্ধে অবস্হান নিচ্ছে ।এ প্রসঙ্গে তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশ চলবে সংবিধানের চার মুলনীতি গনতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপ্রেক্ষতা এবং জাতিয়তাবাদের উপর ভিত্তি করে, কোন রাজনৈতিক মোল্লাদের ফতোয়ায় নয় । তিনি আরো বলেন, সংবিধানের যেমন কোন বিকল্প নেই, তেমনি ভাস্কর্যেরও কোন বিকল্প নেই । তাই বাংলাদেশের ভবিষ্যৎ ঐ চিহ্নিত রাজনৈতিক মোল্লাদের কাছে ছেড়ে দেওয়া যায়না । ঐসব রাজনৈতিক মোল্লারা ২০০৯ থেকে এখনও পর্যন্ত বাংলাদেশের রাজনীতিকে ঘোলা করছে এবং বিএনপি তাদের কৌশলগত সমর্থন দিচ্ছে। তাই তাদের কার্যকলাপকে কোনভাবে ছাড় না দিয়ে রাজনৈতিক দরকারে রাজনৈতিক মোল্লাদের দমন করতে হবে । এ প্রসঁঙ্গে তিনি মুক্তিযুদ্ধের সকল প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে মধ্যপন্হা অবলম্বন না করে রাজনৈতিক মোল্লাদের সংবিধান বিরোধী কার্যকলাপের বিরোদ্ধে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার জন্য আহবান জানান । জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী আরো বলেন, গনতন্ত্রের মুল কথা হচ্ছে কঠিন আইনের শাসন । তাই দুর্নীতি, দলবাজ, ভাস্কর্য ভাংচুরদের বিরোদ্ধে যথাযত আইনানুগ ব্যবস্হার মাধ্যমে দেশে সুশাসন কায়েম করতে হবে এবং দেশকে অসাম্প্রদায়িক সমাজতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে । যুক্তরাজ্য জাসদের সভাপতি বীর মুক্তিযুদ্ধা এডভোকেট হারুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলুর পরিচালনায় উক্ত ভার্চুয়াল সভায় প্রধান বক্তা হিসাবে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী,তথ্যমন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি এবং চৌদ্দদলীয় ঐক্যজোটের অন্যতম নেতা বীর মুক্তিযুদ্ধা জননেতা হাসানুল হক ইনু এমপি ছাড়াও আরো বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় স্হায়ী কমিটির অন্যতম সদস্য এবং শহীদ কর্ণেল আবু তাহের অনুজ প্রফেসর ডঃ আনোয়ার হোসেন, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ সভাপতি এবং সিলেট জেলা জাসদের সভাপতি জননেতা লোকমান আহমদ, জাসদ স্হায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক নাদের চৌধুরী, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং মৌলবী বাজার জেলা জাসদের সভাপতি জননেতা আব্দুল হক, জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং সিলেট জেলা জাসদের সহ সভাপতি, বীর মুক্তিযুদ্ধা মরহুম আকতার আহমদের স্ত্রী শামীমা আকতার, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ সম্পাদক এবং সিলেট জেলা জাসদের সাধারন সম্পাদক কিবরিয়া চৌধুরী, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য এবং মৌলবী বাজার জাসদের সাধারন সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, সিলেট মহানগর জাসদের সাধারন সম্পাদক গিয়াস আহমদ এবং যুক্তরাজ্য ন্যাপের সভাপতি আব্দুল আজিজ । যুক্তরাজ্য জাসদের যারা শুভেচ্ছা বক্তব্য রাখেন তারা হলেন যথাক্রমে, সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, যুক্তরাজ্য এবং ইউরোপিয়ান জাসদ নেতা মতিয়ুর রহমান মতিন, সহ সভাপতি মজিবুল হক মনি, সহ সভাপতি সৈয়দ বদরুল হক এনাম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাহজাহান, যুগ্ম সাধারন সম্পাদক সালেহ আহমদ, সাংগঠ্নিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, দপ্তর সম্পাদক সাবুল সামসুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান শানুর, অর্থ বিষয়ক সম্পাদক রেদঁয়ান খাঁন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফারুক মিয়া, যুক্তরাজ্য জাসদের কার্যকরী কমিটির সদস্য শামীম আহমদ । ভার্চুয়াল সভায় আরও যারা অংশগ্রহন করেন তারা হলেন, যুক্তরাজ্য জাসদের মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা বিলকিস মনসুর, যুক্তরাজ্য নারীজোট এবং কার্যকরী কমিটির সদস্য জোসনা পারভীন । এছাড়া ব্যক্তিগত অসুবিধা থাকায় অংশগ্রহন করতে না পারার জন্য ফোনে অপারগতা প্রকাশ করেন যুক্তরাজ্য নারীজোট নেত্রী রেহানা বেগম এবং যুক্তরাজ্য জাসদের প্রচার যোগাযোগ সম্পাদক এমরান আহমদ । যুক্তরাজ্য জাসদের সভাপতি বীর মুক্তিযুদ্ধা এডভোকেট হারুনুর রশীদ তাঁর সমাপনি বক্তব্যে ভার্চুয়াল সভায় অংশগ্রহন করার জন্য জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সন্মানিত সকল নেতৃবৃন্দকে যুক্তরাজ্য জাসদের পক্ষ থেকে ধন্যবাদ জানান । তিনি তাঁর বক্তব্যে সংবিধানকে সমুন্নত রেখে ফতোয়াবাজ রাজনৈতিক মোল্লাদের ষড়যন্ত্রের বিরোদ্ধে কঠোর ব্যবস্হা গ্রহন করে মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সুবর্ন জয়ন্তির পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান । প্রেস রিলিজ