ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মধ্যে ক্রস ব্রিড বকনা গরু বিতরণ

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ০৫:৪৩ এএম

কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মধ্যে ক্রস ব্রিড বকনা গরু বিতরণ
মুজিববর্ষ উপলক্ষে নেত্রকোণার কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৫১টি ক্রস ব্রিড বকনা গরু, গরুর ঘর তৈরির জন্য ৭ হাজার টাকা এবং ১২৫ কেজি করে গরুর খাবার বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে অডিটরিয়াম কাম মাল্টিপারপার্স হল রুমে “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান হিসেবে এসব বিতরণ করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানার সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. ফারুক আহমেদের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি মানু মজুমদারের সহধর্মিনী ক্যামেলিয়া মজুমদার, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোরঞ্জন ধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোস্তফা কামাল, ওসি এটিএম মাহমুদুল হক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা অাওয়ামী যুবলীগ সহ সভাপতি নাজিম অাহমেদ, প্রচার সম্পাদক মাসুদ কবীর প্রমুখ।