ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

মৌলভীবাজারে পিআইবির বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ০৪:৪১ পিএম

মৌলভীবাজারে পিআইবির বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন
মৌলভীবাজারে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ‘পিআইবি’ কর্তৃক আয়োজিত ও মৌলভীবাজার প্রেসক্লাবের সহযোগিতায় প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিকতায় ৩ দিনের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পান্না দত্তের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), পিআইবির কর্মশালা সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন, ড্যাফোডিল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক এনায়েতুর রহমান প্রমুখ। তিনদিনের প্রশিক্ষণে অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন বিষয় তুলে আলোচনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ, পিআইবির কর্মশালা সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক এনায়েতুর রহমান। প্রশিক্ষণ কোর্সে সংবাদ সংগ্রহ, সংবাদ কাঠামো, রিপোর্টিংয়ের ধরন, লেখার ধরন, সংবাদ সম্পাদনা, তথ্য অধিকার আইনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা প্রশিক্ষণে অংশগ্রহণকারী কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার ৩৫ জন সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেন।