ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে নতুন নিরাপত্তা আইন কার্যকর, লঙ্ঘনে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার, আপিল খারিজ সর্বোচ্চ আদালতের আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে!

কোভিড-১৯ সময়ে ১০হাজার রোগীকে বিনামূল্যে সেবা দিয়েছে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০, ০৮:৪৪ পিএম

কোভিড-১৯ সময়ে ১০হাজার রোগীকে বিনামূল্যে সেবা দিয়েছে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল
বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর দূর্যোগময় সময়ে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার রোগীকে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা প্রদান, বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। সমাজের পিছিয়ে পড়া গরীব ও অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রেখেছেন। নিয়মিত দরিদ্র তহবিল সেবার পাশাপাশি প্রত্যেক শনিবার থেকে বৃহস্পতিবার -সপ্তাহে ছয়দিন, সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে  সম্পূর্ণ  বিনামূল্যে এই সেবা প্রদান করা হচ্ছে। করোনা মহামারীতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ মানুষের পাশাপাশি সমাজের গরীব ও অসহায় রোগীরা স্বতস্ফূর্তভাবে এই ধরণের সেবা গ্রহনের জন্য নির্ধারিত দিনে হাসপাতালের বহির্বিভাগে ভিড় জমাচ্ছেন। হাসপাতালের চিকিৎসা সেবা প্রদানে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারিগণের আন্তরিক প্রচেষ্টা ও করোনা কালীন সামাজিক দূরুত্ব বজায় রেখে আগত রোগীগরা শৃংখল ভাবে তাদের প্রয়োজনীয় সেবা গ্রহন করছেন। সাধারণ চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি আগত রোগীগনকে অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে সকল ধরণের ক্যান্সারের সচেতনতা ও রোগ নির্ণয়ের লক্ষ্যে প্রাইমারী স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং সন্দেহভাজন রোগীদেরকে হাসপাতালের নিয়মিত ক্যান্সার বিশেষজ্ঞ কর্তৃক প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা প্রদান করা হচ্ছে। এছাড়াও হাসপাতালের ক্যান্সার হেল্প ডেস্কের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় অর্ধ শতাধিক ক্যান্সার রোগীকে সেবা প্রদান করা হচ্ছে।