ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

বিজেএমসির সাবেক চেয়ারম্যান মনীর উদ্দিন আহমদের মৃত্যুতে সুলতান মনসুরের শোক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০, ০৬:১৭ এএম

বিজেএমসির সাবেক চেয়ারম্যান মনীর উদ্দিন আহমদের মৃত্যুতে সুলতান মনসুরের শোক
বিজেএমসির সাবেক চেয়ারম্যান ও দুদকের সাবেক কমিশনার ও এসইসি এর সাবেক চেয়ারম্যান  এবং কুলাউড়া তথা বৃহত্তর সিলেটের কৃতি সন্তান মনির উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সাবেক সভাপতি, ডাকসুর সাবেক ভিপি, জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নেতা সুলতান মুহাম্মদ মনসুর আহমদ। এক শোক বার্তায় তিনি বলেন ৪৭ পূর্ব তৎকালীন আসাম সিলেটের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা বশির উদ্দিন আহমদের সুযোগ্য সন্তান, কুলাউড়া উপজেলার বুকশিমইল ইউনিয়নের গৌঢ় করন গ্রামের জন্ম নেয়া জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান মনির উদ্দিন আহমদ আমার ব্যাক্তিগত ও রাজনৈতিক জীবনে একজন পরামর্শক এবং উপদেশক ছিলেন। তিনি তার আপন কর্মের জন্য মানুষের হৃদয়ে বেচে থাকবেন অনন্তকাল। আমি উনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। উল্লেখ্য, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) ইন্তেকাল করেন। মঙ্গললবার বাদ জোহর উত্তরাস্থ উনার বাসার সম্মুখের মসজিদে জানাযার নামাজ শেষে তাকে বনানীস্থ সেনা কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ পুত্র (২ ছেলে ডাক্তার ও ১ ছেলে সেনা কর্মকর্তা) ও অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।